৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদ
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৭ বছর পর মিথ্যা মামলায় খালাস পেয়েছেন দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ।
আজ বৃহস্পতিবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক রুমানা আক্তার এ রায় ঘোষণা করেন। এদিন সাংবাদিক মাসুদুর রহমান আদালতে উপস্থিত হন। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী মোতাকাব্বির হোসেন রুবেল। একই মামলায় অন্যান্য আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সালাম। এ মামলায় ২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
জানা গেছে, ২০১৮ সালে জেলার স্থানীয় দৈনিক আলোচিত জামালপুরের সরিষাবাড়ির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন মাসুদুর রহমান। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর ‘সরিষাবাড়ীতে লক্ষাধিক টাকায় থানা থেকে মুক্তি পেল সড়ক দুর্ঘটনায় আটক চারজন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দুই দিন পর ২৬ সেপ্টেম্বর এএসআই আনসার ফোনে বাড়ি থেকে বের হয়ে পৌর এলাকার ধানাটা ব্রিজে আসেন মাসুদুর রহমান। এরপর তাকে আটক করে থানায় এনে একটি মাদক মামলা এবং একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। সেই মামলা মামলা গুলো থেকে আগেই খালাস পেয়েছেন সাংবাদিক মাসুদুর রহমান।
২০১৮ সালের ১৮ অক্টোবর সরিষাবাড়ির বীরধানাটা বি.জে.সি দুর্গা ও কালি মন্দিরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা সাজিয়ে আবারো মাসুদুর রহমানকে প্রধান আসামি করে রাজনৈতিক নেতাদের ইন্ধনে পুলিশ সদস্যকে দিয়ে বাদী বানিয়ে আবারো মামলা করান তৎকালীন ওসি মাজেদুর রহমান। মামলার দেখানো ঘটনার সময় সাংবাদিক মাসুদুর রহমান নিজ বাড়িতে অবস্থান করলেও তাকে মামলার প্রধান আসামি করা হয়। এরপর ১৮ নভেম্বর মহামান্য হাইকোর্টে তার পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ইসরাফিল হোসাইনের জামিনের আবেদনে বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীম মাসুদুর রহমানের অ্যান্টিসিপেটরি জামিন চার সপ্তাহের জন্য মঞ্জুর করেন। দীর্ঘ ৭ বছর পর মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ম আদালতের বিচারক রুমানা আক্তার তাকে মামলা থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে সাংবাদিক মাসুদুর রহমান জানান, সরিষাবাড়ি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে পর পর তিনটি মিথ্যা মামলায় হয়রানি করেছে। ৭ বছর ধরে মিথ্যা মামলায় ঝুলে থাকাটা ছিল খুব হয়রানিমূলক ও কষ্টদায়ক। আদালতে ন্যায় বিচার পেয়েছি। তবে আর কোনো সাংবাদিক যেন এমনভাবে মিথ্যা মামলার শিকার না হয় সেই দাবি জানাই।
এদিকে আইনজীবী আব্দুস সালাম জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। মামলার রায়ে সন্তুষ্ট।
(আরআর/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








