খুলনার সাংবাদিক ইমদাদুলকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খুলনার সাংবাদিক ইমদাদুল হককে গুলি কতরে হত্যা, দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের আয়োজনে শহরের শহীদ স.ম আলাউদ্দিন চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কাশেম। মানববন্ধনের শুরুতে মহান বিপ্লবী শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, বাংলাভিশনের আসাদুজ্জামান, ৭১ টিভির বরুণ ব্যাণার্জী প্রমুখ।
বক্তারা বলেন, ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান আল হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। জুলাই আন্দোলনে প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। শেখ হাসিনার সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। আবার জুলাই আন্দোলনে প্রথম আলো আন্দোলনকারিদের পক্ষে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এরপরও একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে হাদীর মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করেছ। খুলনার ডুমুরিয়ার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হককে বৃহষ্পতিবার রাতে একটি চায়ের দোকনে গুলি করে হত্যা করেছ দুর্বৃত্তরা। এসব ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। উপরন্তু ময়মানসিংহের ভালুকায় দীপু দাস নামে এক পোশাক শ্রমিককে ইসলাম ধর্মের অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে কারাখানা থেকে ধরে এনে নৃশংস নির্যাতনের পর বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যা আন্তজার্তিকভাবে বাংলাদেশের ভাবমুর্তিকে খাটো করেছ। ছায়ানট ও উদীচির অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট করে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না। এ অবস্থা চলতে থাকলে দেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে না। তাই ঘটনাগুলোর সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবিসি টেলিভিশনের এম বেলাল হোসেন।
(আরকে/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








