প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ প্রেসক্লাবের তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে প্রতীকী ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নগরীর ৪৭ কাচারি রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহ প্রেসক্লাবের বিতর্কিত ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী রাত আনুমানিক ১০টায় সাংবাদিকরা ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে নির্বাচন বন্ধের দাবিতে প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
সাংবাদিকরা জানান, নির্বাচন বাতিল কিংবা স্থগিত করার দাবিতে প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসককে একাধিকবার আহ্বান জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে নিস্ক্রিয় ভুমিকা রাখতে দেখা গেছে।
এ সময় ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান প্রেস ব্রিফিংয়ে বলেন, আজ রাতের মধ্যেই প্রহসনের নির্বাচন স্থগিত করতে হবে। জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করুন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন ভুলে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার বিকল্প নেই বলে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, সাদেকুর রহমান, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, এসকে মিজান, জামাল উদ্দিন, শিউলি রেখা, সাজ্জাদ, মাখছুদুল হুদা, মো. আবু হান্নান সরকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(এনআরকে/এসপি/জানুয়ারি ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








