পিআইবি’র প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন
বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : যে বিষয়ে জ্ঞান ও দক্ষতা কম, সেই বিষয়েই প্রশিক্ষণের প্রয়োজন, এটাই সাধারণ ধারণা। তবে বাস্তবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর অধীনে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমে সেই ধারণার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং একই ব্যক্তিকে একাধিকবার প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, অথচ বহু যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিক একবারও সেই সুযোগ পাচ্ছেন না। এতে করে প্রশিক্ষণ বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
চলতি বছরেই ময়মনসিংহে একাধিকবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, কিছু নির্দিষ্ট ব্যক্তি বারবার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করা সিনিয়র ও পেশাগতভাবে দক্ষ অনেক সাংবাদিক এসব প্রশিক্ষণ থেকে বঞ্চিত রয়ে গেছেন।
সংশ্লিষ্ট সাংবাদিকদের মতে, প্রশিক্ষণ ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর তদারকির অভাবেই এই বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এর ফলে একদিকে প্রকৃত প্রশিক্ষণপ্রার্থীরা সুযোগ হারাচ্ছেন, অন্যদিকে প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে।
বিষয়ে দৈনিক বঙ্গ সংবাদ-এর ব্যুরো প্রধান ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু একই ব্যক্তিকে বারবার প্রশিক্ষণ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এতে অনেক যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিক বঞ্চিত হচ্ছেন। প্রশিক্ষণ নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, যারা কখনো প্রশিক্ষণের সুযোগ পাননি, বিশেষ করে মাঠপর্যায়ের ও সিনিয়র সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া উচিত। তা না হলে এই প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
তার পরামর্শ, দেশের মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার সম্পাদকের মাধ্যমে যার যার পত্রিকার সকল সাংবাদিকদের একদিন করে ট্রেনিং এর ব্যবস্থা করলে কেউ বাদ পড়বে না। পত্রিকার সম্পাদকগণের সাথে পরামর্শ করে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর অধীনে প্রশিক্ষণ ব্যবস্থা করা উচিৎ।
সচেতন মহল মনে করছেন, প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা জরুরি। সেই ডাটাবেজের মাধ্যমে কারা কতবার প্রশিক্ষণ নিয়েছেন তা যাচাই করা গেলে স্বজনপ্রীতি ও বৈষম্য কমবে। একই সঙ্গে অঞ্চলভিত্তিক ও অভিজ্ঞতাভিত্তিক সমন্বয় নিশ্চিত না করা হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন তারা।
(এনআরকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








