কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কাপ্তাই উপজেলা তথ্য অফিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রস্তুতি সভায় উপস্থিত সাংবাদিকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন। জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ নিশ্চিত করা।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে যাওয়া প্রসঙ্গে তারা বলেন, "পবিত্র রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যবসায়ীরা যেন অতিরিক্ত দাম না চায়, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।"
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে স্থানীয় প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট ও মনিটরিং করার জন্য অনুরোধ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক মাহফুজ আলম, সাংবাদিক রিপন মারমা, সাংবাদিক চৌধুরীর মুহাম্মদ রিপন, সাংবাদিক অর্ণব মল্লিক, সাংবাদিক মাসুম বাবুল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, "ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং পেশাদারিত্বের সাথে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতেই সাংবাদিকদের এই সম্মিলিত উদ্যোগ।"
বক্তারা একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








