রংপুরে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নে নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : রংপুরে সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান প্রধান সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার দ্বারা লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)।
শনিবার (২৫ এপ্রিল) এফইউজে এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের ওই বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বিভাগীয় কাস্টমস অফিসের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ক বাধয়ের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রশ্ন করতে গেলে সংশ্লিষ্ট কাস্টমস কমিশনার সাংবাদিক সালেকুজ্জামান সালেকের প্রতি অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করেন এবং তাকে লাঞ্ছিত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
এফইউজে আরও বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের আচরণ শুধু ব্যক্তি স্বাধীনতা ও বাকস্বাধীনতার পরিপন্থী নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব করেন তারা।
এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় এফইউজে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা বরদাশত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে এফইউজে আরও জানায়, প্রয়োজনে সাংবাদিক সমাজ পেশাগত মর্যাদা রক্ষায় পরবর্তী কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। এছাড়া দেশের সকল সাংবাদিককে তাদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রের সকল দপ্তরদের সহযোগিতা ও দায়িত্বশীল আচারণ প্রদর্শনের বিনীত আহ্বান জানায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন।
(আরআর/এএস/এপ্রিল ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








