E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা 

২০২৬ মে ১১ ১৮:৫৯:৫৪
সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান পত্রিকা ও তার অনলাইন সংস্করণে এক ব্যবসায়ির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগে আদালতে দুই কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের শেখ আক্কাজ আলীর ছেলে শেখ আব্দুল বারী যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় সাপ্তাহিক বর্তমান পত্রিকার সম্পাদক রাজীব হাসান রিমু ও নির্বাহী সম্পাদক আবু হুরাইরাকে বিবাদী শ্রেণীভুক্ত করা হয়েছে। আগামি ১৪ জুলাই শমন ও এডি কার্ড ফেরতের জন্য দিন ধার্য করা হয়েছে।

কালিগঞ্জের জিম পোল্ট্রি এ- ফিস ফিড এর স্বত্বাধিকারী শেখ আব্দুল বারী তার মামলায় উল্লেখ করেছেন যে, সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান পত্রিকার ১৫ মার্চ ও ৫ এপ্রিল যথাক্রমে ২৫ ও ২৬ সংখ্যায় ও ৭ এপ্রিল অন লাইন সংস্করণে তার বিরুদ্ধে নিম্নমানের খাদ্য ব্রাণ্ডের বস্তায় ভরে বিক্রয় করা, কালিগঞ্জে গোপনে নকল ঔষধ তৈরি করা, দলিল নিয়ে অনেকের জমি আত্মসাৎ করা, পাওনা টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে কৃষ্ণনগরের গোপন আস্তানায় তুলে নিয়ে মারধর করা, ফাঁকা চেক নিয়ে খামারীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা, খামারীদের জিম্মি করে সুদের টাকা আদায় করা, বাদির সুদের কারবারের ফলে অনেকে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া সংক্রান্ত মিথ্যা প্রতিবেদন প্রকাশ করায় গত ৯ এপ্রিল আইনজীবীর মাধ্যমে সম্পাদককে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। নোটিশের গুরুত্ব না দিয়ে আবারো তার বিরুদ্ধে সম্মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয়।

সম্পাদকের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ, একটি স্থানীয় পত্রিকায় প্রতিবাদ দেওয়া হয়। লেখা বন্ধ না হওয়ায় গত বৃহস্পতিবার তিনি আদালতে মামলা করতে বাধ্য হন। বিচারক এনামুল হক মামলাটি আমলে নিয়ে শমন জারির নির্দেশ দেন। মামলায় সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সম্পাদকের বিরুদ্ধে ঠিকাদার শহরের চিত্ত’র মোড় এলাকার শফিউর রহমানসহ কয়েকজনের মানহানির মামলা করার তথ্য তুলে ধরা হয়।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী ও বাদি পক্ষের আইনজীবী অ্যাড. শফিকুল ইসলাম খোকন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/মে ১১, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test