ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : প্রশিক্ষণ সবার জন্যই প্রযোজ্য। এটি জ্ঞান ও দক্ষতাকে নিয়মিত হালনাগাদ করে পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করে এই শ্লোগানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকালে নগরীর কাচারি রোডস্থ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএমইউজে ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার (রু,দা,) ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসে কর্মরত মাসুদ মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শামীমাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরিফা ইয়াছমিন।
দৈনিক লাল সবুজের দেশ-এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে ও দৈনিক জনতার খবর-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচনা করেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন, এটিএম মহবুব-উল-আলম, এড, লিটন দাস প্রমুখ।
এসময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা, হলুদ সাংবাদিকতা, এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালা আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টায় টা পর্যন্ত চলবে।
ময়মনসিংহ থেকে পাক্ষিক সুবর্ণ বাংলা বাংলা-এর সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ রেওগীর এবং দৈনিক লাল সবুজের দেশ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির যুগ্ম আহবায়ক জহুর লাল দে এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উদ্ভোধনী কর্মশালায় সংবাদ প্রতিবেদন তৈরি, ভাষা শব্দ চয়ন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই-বাছাই এবং পেশাগত দক্ষতা উন্নয়নের দিক নির্দেশনা সহ বর্তমান তথ্য প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
(এনআরকে/এসপি/জুন ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা
- ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
- কাঁঠাল পাতা কুড়ানো নিয়ে শিশু হত্যা, ৩ জনের যাবজ্জীবন
- সিলেটে ডঃ আবদুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়
- সড়ক দুর্ঘটনা কমাতে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো
- পাংশায় সরকারি রাস্তার কাটা গাছ আটক
- ক্লাসরুমে শিক্ষার্থী আহতের ঘটনায় দোষী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে স্কুল কর্তৃপক্ষ
- আইনি অধিকার থেকে বাস্তব নিরাপত্তা: সন্ধিক্ষণে বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা
- ‘জনগণ তাদের প্রতারণা বুঝে গেছে’
- কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬
- সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ
- পারুলিয়ায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট, ৩ ব্যবসায়ীকে জরিমানা
- রাজবাড়ীতে নিউজ টোয়েন্টিফোর’র গৌরবের ১১ উদযাপন
- মুখোমুখি দুই ট্রেন দেখে যাত্রীদের আতঙ্ক, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত ৪
- টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য
- কাশিয়ানীতে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগের ঘোষণা
- কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
- গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
- অন্ধ মানুষ
- সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই
- পীযূষ সিকদার’র কবিতা
- মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন
- মহম্মদপুরে বাঁশ-কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন কার্তিক পোদ্দার
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- সিলেটে ডঃ আবদুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








