বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
সোনাতলা প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনলাইন সংবাদ মাধ্যম "সোনাতলা সংবাদ"-এর ১২ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দিশারী ফুডের ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবীর হোসেন, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল হক টুল্লু, সৈয়দ আহম্মদ কওমী মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার মোঃ নাসিদুল হক মাসনবী, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ এবং দিগদাইড় ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক মিনহাজুল ইসলাম এবং শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনাতলা সংবাদের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বগুড়া মেইলের সম্পাদক আবুল কালাম আজাদ (বাবু), জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি বিকাশ স্বর্ণকার, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ, মিনহাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মোহাম্মদ আবু মুসা, সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টা, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান রনি সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। স্থানীয় সমস্যা গুলো তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে এবং ইতিবাচক কর্মকাণ্ড প্রচারে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে চলেছেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি,উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সোনাতলা সংবাদের ১২ বছরের সফল পথচলাকে অভিনন্দন জানান।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম।
(বিএস/এসপি/জুন ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট!
- ফরিদপুরে পল্লী বিদ্যুৎ এর চোরাই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
- দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের চিকিৎসা
- ‘গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কাজ শিগগিরই শুরু হবে’
- দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’
- গোপালগঞ্জে আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা
- কাপ্তাইয়ে সংরক্ষিত বনে বহুতল ভবন নির্মাণে বন বিভাগের বাধা
- সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়
- জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা
- সোনাতলায় ৫১ কোটি টাকার পাট বিক্রির আশা
- নদীতে ফেলা হচ্ছে মুকসুদপুর পৌরসভার বর্জ্য
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক লীগ ও আ.লীগের দুই নেতার পদত্যাগ
- ফরিদপুরে গভীর রাতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
- ছাত্রকে পেটানোর অভিযোগ মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে
- নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে মঞ্চ মাতাবেন জায়েদ খান
- ‘রাজপথের রাজনীতি ভুলে যাইনি, প্রয়োজনে কঠোর কর্মসূচি’
- যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা
- ‘তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ’
- কালিগঞ্জে ইছামতী নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- র্যাবের গোপন ‘আয়নাঘর’ পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের
- গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
- ট্রাকচাপায় কালিয়ার একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
- স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জিন্দাবাদ
- মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকে রবিউলকে অব্যাহতি
- হাজারো ভক্তের ঢল, এইতো মধুর বৃন্দাবন
- প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- কালের সাক্ষী সিংহ বাড়ি এখন শুধুই ইতিহাস
- বাংলাদেশ-ভারতই চালাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ও সমৃদ্ধি
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
- সিরাজগঞ্জে ১৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
- সকলের সহযোগিতায় পড়াশোনা করতে চান দৃষ্টি প্রতিবন্ধী পলাশ
- স্বপ্ন নিয়ে অবাক করা তথ্য
- ‘করোনার কথা’ বইয়ের প্রাসঙ্গিক কিছু কথা
- নিউইয়র্ক সিটির নতুন মেয়র ইসলামভীতি দূর করবেন?
- ট্রাম্পের কাছে নালিশ নিয়ে মুখ খুললেন প্রিয়া সাহা
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- চাপের মুখে দেশের অর্থনীতি
- সোনাতলায় ৫১ কোটি টাকার পাট বিক্রির আশা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








