রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছরপূর্তি উদযাপন
রাঙ্গামাটি প্রতিনিধি : ‘দমে না, থামে না’—এই শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’ তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে রাঙ্গামাটি প্রেসক্লাব হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭১ টিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি উচিংছা রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ বাহাদুর। রাঙ্গামাটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুনছুর আহম্মদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা ৭১ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেলটি বস্তুষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে ৭১ টিভি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। ‘দমে না, থামে না’—এই মূলমন্ত্রটি কেবল স্লোগান নয়, বরং এটি সত্য অনুসন্ধানী সাংবাদিকতার এক দৃঢ় অঙ্গীকার। ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে ৭১ টিভি আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি মনোজ বাহাদুরের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক সুনিল কান্তি দে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং সমাজসেবক ও ব্যবসায়ী মনিরুজ্জামান।
এছাড়া ৭১ টিভির পক্ষ থেকে প্রধান অতিথি মনোজ বাহাদুরকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দে, সাখাওয়াত হোসেন রুবেল, বর্তমান সভাপতি ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুজ্জামান এবং রাঙ্গামাটি জেলা মারমা সংস্কৃতিক সংস্থার (মাসস) প্রতিনিধি মংসুই প্রু মারমা,এই সময় আরও উপস্থিত ছিলেন, ৭১ টিভি কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা, লংগদু সংবাদ দাতা গোলামুর রহমান প্রমুখ।
(আরএম/এসপি/জুন ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে চীন পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিবে
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
- নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল
- লৌহজংয়ে পদ্মায় ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
- পদ্মা নদীতে বালু কাটার অবৈধ ড্রেজার ধরিয়ে দিলেই ৫০ হাজার টাকা পুরস্কার
- সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র্যালি
- দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ধামরাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাইখালীতে দুস্থদের চাল বিতরণ করতে গিয়ে বিপাকে বিএনপি নেতা
- ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার পলাতক আসামি
- প্রাইম ব্যাংকের গ্রাহকরা পাবেন ওমোডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহম্মদপুরে শহীদ আহাদ ও সুমনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
- প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির সাবেক নেতা তানভীর গ্রেপ্তার
- লালপুরে ৩ যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- শিশু জান্নাতুল ধর্ষণ-হত্যা মামলা, ১১ কর্মদিবসেই চার্জশিট দাখিল
- সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন
- শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
- মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেফতার ৬
- ‘জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো একক মাস্টারমাইন্ড নেই’
- সাংবাদিককে মারপিটের মামলায় ইজিবাইক চালক গ্রেফতার
- কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় আজ দুই কনসার্ট
- প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা
- বিজয় তুমি
- ‘দেশের প্রয়োজনে নৌবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে’
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- দিন-রাত এক করে দিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে
- চাপের মুখে দেশের অর্থনীতি
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
-1.gif)








