সাংবাদিকতা ফেলোশিপ সনদ পেলেন বড়াইগ্রামের অমর ডি কস্তা
একরামুজ্জামান বিদ্যুৎ, বড়াইগ্রাম : প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সাংবাদিক ফেলোশিপ অর্জনের পর তা সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে ফেলোশিপ সনদ ও সম্মাননা স্মারক পেলেন নাটোরের সিনিয়র সাংবাদিক অমর ডি কস্তা। সমগ্র বাংলাদেশের ১০ জন সাংবাদিক এই ফেলোশিপ সনদ ও সম্মাননা পেয়েছেন।
গত রবিবার বিকেলে ঢাকাস্থ বাংলা একাডেমি হলরুমে 'সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা শীর্ষক সম্মিলন' অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফেলোশিপ সনদ ও স্মারক প্রদান করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) এবং মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক সম্মিলিতভাবে বাস্তবায়নকৃত এক্সপেন্ডিং সিভিক স্পেস থ্রু একটিভ সিএসও পার্টিসিপেশন এন্ড স্ট্রেন্দেন্ড গভার্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে এই ফেলোশিপ কার্যক্রম পরিচালিত হয়। এতে ঢাকা, খুলনা, যশোর, সাতক্ষীরা, পাবনা, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও সিরাজগঞ্জ জেলায় গবেষণা ও প্রতিবেদনের কাজ করে স্ব স্ব জেলার জন্য ফেলোশিপ প্রাপ্ত ১০ জন সাংবাদিক। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য, তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি ও প্রচার করেন সংশ্লিষ্ট সাংবাদিকগণ। এছাড়া ফেলোশিপ প্রাপ্ত সংশ্লিষ্ট সাংবাদিকগণ প্রান্তিক জনগোষ্ঠী যেমন প্রান্তিক নারী, দলিত, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার, আদিবাসী জনগোষ্ঠী নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়ানো ও এসব জনগোষ্ঠীর মানুষ নিজেদের অধিকার যথাযথভাবে নিশ্চিতে সক্ষম কিনা তা গবেষণা করেন এবং এর প্রতিবেদন তৈরি করেন।
সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন, ক্রিশ্চিয়ান এইড, এশিয়া এমসিসি’র প্রোগ্রাম ও পার্টনারশিপ লিড প্রিন্স সুমন বাড়ৈ, মানুষের জন্য ফাউন্ডেশন এর পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী, উই ক্যান এর প্রধান নির্বাহী জিনাত আরা হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক সাজ্জাদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ এর ভিক্টিম সাপোর্ট সেন্টার শাখার এসিস্ট্যান্ট কমিশনার মনোয়ারা আক্তার রিফাত সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রধানগণ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ বিষয়ে সাংবাদিক অমর ডি কস্তা জানান, গত বছর সেপ্টেম্বর মাসে ফেলোশিপের জন্য মনোনীত হই এবং এগ্রিমেন্ট পেপারে স্বাক্ষর করি। সফলভাবে ফেলোশিপের অবজেক্টিভ সম্পন্ন করার পর স্বীকৃতি হিসেবে এই সনদ ও সম্মাননা স্মারক পাই । এই অর্জন সত্যিই অনেক বেশী আনন্দের।
(এবি/এসপি/জুন ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- মানুষ এবং বৈষম্য অসুখ
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








