ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
স্টাফ রিপোর্টার : সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমকে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট চেক নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৫ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং এআই দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশ করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এরই মধ্যে অসত্য সংবাদ প্রকাশের ঘটনায় কয়েকটি গণমাধ্যম ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সংবাদে সংশোধনী প্রকাশ করেছে। তবে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, পেশাদার দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং ফ্যাক্ট চেক করা গণমাধ্যমের অবশ্য পালনীয় দায়িত্ব।
তথ্য অধিদপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করায় অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে। এর ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। এ কারণে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেককে বৈধ গণমাধ্যমের জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত আইন ও বিধি-বিধানের আওতায় আনতে সরকার বাধ্য হবে। পাশাপাশি বেনামি, ভুয়া বা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করতে এবং এ বিষয়ে সতর্ক থাকতে সব বৈধ গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তথ্য অধিদপ্তর দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।
(ওএস/এএস/জুলাই ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনীর গেরিলা দল আড়াই হাজার থানা আক্রমণ করে
- সালথায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ
- ‘বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে’
- সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
- ‘কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই, কেউ দোষী নয়, আমিই দোষী!’
- ৫ মাসেও হৃদয় ঘোষ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- রংপুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি সংসদে বিবৃতি প্রদানের দাবি
- জামালপুরে এফপিএবি'র বাউন্ডারি, গেইট ও ভবন সংস্কার কাজের উদ্বোধন
- সোনাতলায় রাস্তার ধারে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ হাসপাতাল-মাদ্রাসা ও রেলযাত্রীরা
- কাপাসিয়ায় স্থানীয় মেম্বারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিক্ষোভ
- শিক্ষক সংকটে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত
- পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
- গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মাঠে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ
- ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, রাতে খুলছে স্পিলওয়ের ১৬ গেট
- উজানের ঝুঁকি ও পথের নির্ভরতা সামলে বঙ্গোপসাগরীয় অবস্থানকে স্থিতিস্থাপকতা, দর-কষাকষির শক্তি ও দেশীয় মূল্যসৃষ্টিতে রূপ দিতে হবে
- গোপালগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডরেশনের কার্মী সমাবেশ
- ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন
- কাশিয়ানীতে ‘শিশুদের আনন্দ উৎসব’
- ‘ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই’
- রূপপুর প্রকল্পে খোলা লিফট থেকে পড়ে শ্রমিক নিহত
- শেখ পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- কাপ্তাইয়ের চিৎমরম সীতা পাহাড়ে আটকা পড়া ৪ পর্যটক উদ্ধার
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম’
-1.gif)








