সভাপতি মন্টু, সম্পাদক জনি
নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, অসহায় ও দুঃস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে অলাভজনক সংগঠন সাংবাদিক সমবায় সমিতির ২০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান আহাদকে সংগঠনের অন্যতম উপদেষ্টা সদস্য হিসেবে মনোনীত করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে তাঁর অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।
নবগঠিত কমিটিতে দৈনিক জনকণ্ঠ-এর প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু সভাপতি, মাইটিভি, দ্য ডেইলি অবজারভার ও এনপিবি নিউজ-এর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি সাধারণ সম্পাদক এবং দৈনিক জনতা-এর প্রতিনিধি মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া ইনকিলাব-এর প্রতিনিধি আবু নাসির হোসেন সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সরেজমিন-এর প্রতিনিধি গোলাম মোস্তফা ও বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মশিউর রহমান মিন্টু সহ-সভাপতি এবং স্টার নিউজ-এর আরিফুজ্জামান হিমন সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন দৈনিক মুক্ত খবর-এর রুবেল চোকদার (দপ্তর সম্পাদক), দৈনিক তৃতীয় মাত্রা-এর সেলিম সরদার (প্রচার সম্পাদক) এবং দৈনিক জনবানী-এর শাহজালাল (কোষাধ্যক্ষ)। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভির মনিরুজ্জামান তুহিন ও মোহনা টিভির প্রসেনজিৎ বিশ্বাস।
সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খোলা কাগজ-এর হাসান রাহুল আল ফয়সাল, দৈনিক ডেসটিনির রাসেল মিয়া, দৈনিক গণসংহতির নজরুল শেখ, আইপি টেলিভিশন ৭১ বাংলা টিভির শাহাদাত হোসেন, রিপাবলিক বাংলার সুমন খান, হাফিজুর রহমান, দৈনিক আমার সোনার বাংলাদেশ-এর আবিদ হোসেন এবং বাংলা টিভির নজরুল ইসলাম।
সভায় জানানো হয়, সাংবাদিক সমবায় সমিতির মূল লক্ষ্য হবে সদস্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অসহায় ও দুঃস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ সাংবাদিক ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসা, শিক্ষা, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জনি বলেন, “সাংবাদিক সমবায় সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি হবে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অসহায় ও দুঃস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানো, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা প্রদান, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
কমিটির সভাপতি শফিকুল ইসলাম মন্টু বলেন, “সমবায়ের মূল চেতনা হলো ঐক্য, সহযোগিতা ও আত্মনির্ভরশীলতা। সেই আদর্শকে ধারণ করে সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী কল্যাণভিত্তিক সংগঠন গড়ে তুলতে আমরা কাজ করব। সদস্যদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন, মানবিক কর্মকাণ্ড পরিচালনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাংবাদিক সমবায় সমিতি অগ্রণী ভূমিকা পালন করবে।”
সভায় বক্তারা সংগঠনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি, সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং উপদেষ্টা সদস্য মাহবুবুর রহমান আহাদ-এর সার্বিক দিকনির্দেশনায় সংগঠনটির কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
(পিবি/এসপি/জুলাই ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








