মির্জা ফখরুলকে ২৩ তম রাষ্ট্রপতি হওয়ায় বিআরজেইউর অভিনন্দন
স্টাফ রিপোর্টার : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-বিআরজেইউ। একই সঙ্গে নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকেও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ অভিনন্দন বার্তায় বিআরজেইউ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।
গতকাল শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতির শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পরপরই তিনি নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।
শপথ নেওয়া চার মন্ত্রী হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রশিদুজ্জামান মিল্লাত।
নতুন দুই প্রতিমন্ত্রী হলেন—প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
অভিনন্দন বার্তায় বিআরজেইউ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তারা আরও বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং দেশের মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-বিআরজেইউ।
এদিকে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দেশের উন্নয়ন, সুশাসন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন—এটাই তাদের প্রত্যাশা।
বিআরজেইউর নেতৃবৃন্দ নবনিযুক্ত রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।
(পিআর/এসপি/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- রামপাল থানার ওসির মৃত্যু
- ‘প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’
- সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
- চাটমোহরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- কাশিয়ানীতে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী
- বাগেরহাটে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
- গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় প্রার্থীরা
- কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল
- প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার নাহিদ-শিপন ৫ দিনের রিমাণ্ডে
- নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক
- সোনাতলায় থামল ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস
- স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্য’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটে উচ্ছেদ ঘিরে মুখোমুখি মালিকপক্ষ-সিডিএ
- জামালপুরে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
- নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু
- ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- গোবিপ্রবি'র গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ
- জঠর অনুরাগ
- স্মিট মাচ্ছার-ই ভারত, ককরোচ-রা নয়
- বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট
- গোবিপ্রবি'র গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
-1.gif)








