পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এ,কে,আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা থেকে প্রকাশিত, রফিকুল ইসলাম রঞ্জু সম্পাদিত, বহুল প্রচারিত ও পাঠক প্রিয় সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়, পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামীর সঞ্চালনায়, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান এবং পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, জাতীয় দৈনিক পত্রিকা, স্যাটেলাইট টেলিভিশন, অনলাইন মিডিয়া ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, স্থানীয় সংবাদমাধ্যম এলাকার মানুষের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম’কে আরো কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে পাংশা বার্তার পথচলা স্থানীয় গণমাধ্যমের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনজু বলেন, “৩৪ বছরের পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাংশার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে, জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন,আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন। সাপ্তাহিক পাংশা বার্তা আজ ৩৪ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পত্রিকার পাশে থেকেছেন, পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছেন এবং ভালোবাসা ও সহযোগিতা করেছেন—তাদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
একটি স্থানীয় সংবাদপত্র ৩৪ বছর ধরে টিকে থাকা সহজ বিষয় নয়। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই তাদের পথ চলতে হয়েছে। কিন্তু পাঠকের ভালোবাসা, সাংবাদিকদের পরিশ্রম এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা তাদের সবসময় সাহস জুগিয়েছে।
এসময় বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
(একে/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদারীপুরে নানা আয়োজন শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত
- পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’
- বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৮
- ‘শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন’
- বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
- ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে’
- মুক্তিবাহিনী চট্টগ্রামের কাছে রাজাকার ক্যাম্পের ওপর আক্রমণ চালায়
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন
- চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
- শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
- আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- জীবন তো বহমান স্রোত
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- পুরোনো পিয়াস
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








