E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৯:৩৯:১২
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল আজম মনির। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান লিটন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।

আজ শনিবা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্যামনগর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। অপরদিকে আটটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তাঁরা হলেন, সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক অনাথ মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এস এম আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ।অপরদিকে কার্যকরী সদস্য পদে ভোটের মাধ্যমে শেখ সোহরাব হোসেন, মো. কামরুজ্জামান দ্বিতীয় সদস্য ও মো আলমগীর সিদ্দিক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি এম মাহাবুব আলম।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test