সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
ইমা এলিস, নিউ ইয়র্ক : পেশাগত দায়িত্ব পালনে সাহসী ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র ‘সাহসী সাংবাদিকতার সম্মাননা’ পেয়েছেন প্রবাসী সাংবাদিক ও বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী। গত ৫ বছর ধরে ফোবানা সম্মেলনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নির্বাহী কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধ ও ফোবানা সংক্রান্ত ইতিবাচক সংবাদ প্রকাশে অনন্য অবদানের জন্য তাকে ফোবানা পুরুস্কার ২০২৬ প্রদান করা হয়। এর আগেও ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে তাকে একই সম্মাননা প্রদান করা হয়।
স্থানীয় সময় রবিবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলনের তৃতীয় দিনে তার হাতে এ পুরুস্কার তুলে দেন ৪০তম ফোবানা সম্মেলনের পুরস্কার ও অতিথি নির্বাচন কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) শুরু হয় তিন দিনব্যাপী এ সম্মেলন এবং শেষ হয় রবিবার (৬ সেপ্টেম্বর)।
বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ পরবর্তী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র নির্বাহী কমিটি গঠন নিয়ে চরম বিরোধ দেখা দেয়। চলে বহিস্কার ও পাল্টা বহিস্কার খেলা। নির্বাচনে পরাজিত হয়ে একটি কুচক্রী মহল এক পর্যায়ে পাল্টা কমিটি করে অন্য একটি ফোবানা সম্মেলনের আয়োজন করেন। ছাবেদ সাথী'র শক্তিশালী লিখনিতে পরাস্ত হয়ে প্রতিপক্ষ ফ্লোরিডার জনৈক ব্যক্তি তাকে মামলার হুমকি দিয়ে দফায় দফায় আইনি নোটিশ পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।
১৯৮৭ সালে সূচনালগ্ন ও প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফোবানা বহুবার আক্রমণের শিকার হয়েছে এবং ভবিষ্যতেও হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই, ক্রমাগত আঘাতের জন্য ফোবানার অগ্রগতি আশানুরুপ হয়নি তবে থেমেও থাকেনি। যেকোনো সুন্দর ও মহৎ সৃষ্টিকে ধংস করার প্রচেষ্টা ছিল, আছে এবং থাকবে।
অনেক বছর থেকে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী ফোবানাকে ব্যক্তিস্বার্থে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সিড়ি হিসেবে ব্যাবহার করতে চেয়েছে কেউ পেরেছে কেউবা পারেনি। ২৪ জুলাই ২০২৩ তারিখে ফোবানার নির্বাহী কমিটি গঠনতন্ত্র বিরোধী ও ফোবানার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে দুটি সংগঠনকে বহিষ্কার করে। সংগঠন দুটি যথাক্রমে: বাংলাদেশ আমেরিক উমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস ও ইউনাইটেড বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অব টেক্সাস। বহিষ্কার হবার পর তারা ফোবানার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন।
গত ৫ বছর ধরে ফোবানা সম্মেলনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নির্বাহী কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধ ও ফোবানা সংক্রান্ত সংবাদ প্রকাশে অনন্য অবদানের জন্য এবারও বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীকে সাহসী সাংবাদিকতার সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে। এর আগে তিনি ২০২২ সালে শিকাগো (ইলিনয়স), ২০২৩ সালে ডালাস (টেক্সাস), ২০২৪ সালে ভার্জিনিয়া এবং ২০২৫ সালে আটলান্টা (জর্জিয়া) ফোবানা কর্তৃপক্ষ তাকে ‘সাহসী সাংবাদিকতার সম্মাননা’ প্রদান করেন।
ফোবানা সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাংবাদিক ও বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী বলেন, সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব ছিল ঘটনাকে যেমন দেখেছি, তেমনভাবেই পাঠকের সামনে তুলে ধরা। প্রশংসা যেমন লিখেছি, তেমনি প্রয়োজনে কঠিন প্রশ্নও করেছি। কারণ সাংবাদিকতার প্রথম শর্ত ব্যক্তি নয়, সত্যের প্রতি দায়বদ্ধতা। অনেক সময় আমার লেখা কারও কাছে অস্বস্তির কারণ হয়েছে, আবার অনেকেই সেই লেখায় নিজের বক্তব্যের প্রতিফলন খুঁজে পেয়েছেন। আমি বিশ্বাস করি, যুক্তি ও তথ্যভিত্তিক সমালোচনা কোনো সংগঠনের শত্রু নয়; বরং সেটিই তাকে আরও পরিণত ও শক্তিশালী করে।
কোভিড-১৯ মহামারি শুধু বিশ্বকে থামিয়ে দেয়নি, প্রবাসী সংগঠনগুলোকেও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। ফোবানাও তার ব্যতিক্রম ছিল না। নেতৃত্ব, দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন সামনে আসে। সেই সময় আমি নীরব দর্শক হয়ে থাকিনি। একজন সাংবাদিক হিসেবে যা দেখেছি, যা যাচাই করেছি এবং যা কমিউনিটির জন্য প্রয়োজনীয় মনে করেছি, তাই লিখেছি। আজ ফিরে তাকিয়ে মনে হয়, সেই কঠিন সময়ে কলম ছিল আমার একমাত্র শক্তি, আর সত্য ছিল আমার একমাত্র সাহস।
(আইএ/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু
- রূপপুরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক রয়েছে নির্মাণ ও কমিশনিং কার্যক্রম
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা
- ‘অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশনে পাঠানো অযৌক্তিক’
- ‘ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল’
- স্ক্র্যাপের নামে অন্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যত্যয়ে কঠোর ব্যবস্থা
- হংকংয়ের বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন দণ্ড
- জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ
- ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়’
- ‘জুলাইযোদ্ধা শব্দটা বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে’
- ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যেতে চায় বাংলাদেশ
- স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি
- এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী
- মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
- হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিলেন ট্রাম্প
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী নয়াপাড়ার পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘জুলাইযোদ্ধা শব্দটা বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে’
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল’
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
-1.gif)








