E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৮:০২:৩৪
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। 

সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা ভিশনের তানভীর আলম রিমন পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। এ ছাড়া সহ-সভাপতি পদে একাত্তর টিভির এসএম আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির সুমন সরদার পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজিব সেলিম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির আবুল কালাম আজাদ পেয়েছেন ১১ ভোট।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test