ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
নিউজ ডেস্ক : ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৬ প্রদান করা হলো চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। কেকা ফেরদৌসীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রহমান।
অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেতা ও নির্মাতা আফসানা মিমি, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস এর সাবেক সভাপতি রাজু আলীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়িদ শাহজাদা আল কারিম প্রমুখ।
বক্তারা বলেন, ফজলুল হক ছিলেন স্বাপ্নিক মানুষ। তিনি নতুন নতুন ভাবনায় মগ্ন থাকতেন। দেশের জন্য কিছু করতে চাইতেন। আমরা অনেকেই তার অনুসারী। তার দেখানো পথ ধরেই এদেশের চলচ্চিত্র পরিচালনা ও সাংবাদিকতা এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে ফজলুল হক বৃত্তি প্রবর্তন করা হয়েছে। একই বিভাগে ফজলুলকে নিয়ে প্রবন্ধ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী শুভ সেনকে ক্রেস্ট এবং অর্থমূল্য দিয়ে সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য, দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট) এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২৩ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন পুরস্কার গ্রহণ করেন।
(পিআর/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু
- পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
- রাষ্ট্র কি বর্বরতাকে সুযোগ করে দিচ্ছে?
- সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
- সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ
- ব্রি-১০৩ আমনে বাড়তি লাভের স্বপ্ন সোনাতলার কৃষকের
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- শিশির ভেজা ভোরে শিউলির রূপমাধুরী
- ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
- শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা
- এক সপ্তাহেও খোঁজ মেলেনি শিশু রাইসার
- কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দু’জনের মৃত্যু, চিকিৎসাধীন একজন
- কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতির সংবর্ধনা
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮ জন গ্রেফতার
- ময়মনসিংহে সম্পত্তি নিয়ে আইনি বিরোধ, জাল দলিল ও খতিয়ান তৈরির অভিযোগ
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- কুমিল্লায় আটক ৩৯ কিশোরকে মুচলেকায় ছাড়িয়ে নিলেন অভিভাবকরা
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
-1.gif)








