‘গণমাধ্যমের নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা’
স্টাফ রিপোর্টার : গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, খুব বেশি দেরি হবে না।
একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে চলতে পারে না।
তবে নিবন্ধনের জন্য আবেদন করা যেসব অনলাইন পোর্টালের পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাই এখনো শেষ হয়নি, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা যোগ্য, তারা খুব শিগগির নিবন্ধন পেয়ে যাবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, গতকাল তথ্যমন্ত্রী সম্ভবত এটা নিয়ে কিছু কথা বলেছেন। পার্লামেন্টে কথা বলেছেন যে, নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন রকম স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি, একটা নীতিমালা আসছে, এটা আপনারা নিশ্চিত থাকুন। গণমাধ্যমের ব্যাপারে এটা আসব খুব দ্রুত, মানে আরেকটু সময় লাগবে।
নীতিমালা প্রণয়নে সরকারের দৃষ্টিভঙ্গির বিষয়টি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রত্যেকটা রাজনৈতিক সরকার তার নিজস্ব ফিলোসফিক্যাল পয়েন্ট অব ভিউ আছে, কোনটা সে কীভাবে দেখতে চায়। এটা থাকে এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্যেই থাকে। তো আমাদের সমাজে দীর্ঘ আলাপ ছিল যে এটা এরকম হওয়া উচিত, কেউ আবার বলেছে এটা ওইরকম হওয়া উচিত। আমাদেরও নিজস্ব কিছু চিন্তা আছে, সো সেই চিন্তা নিরীখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ করছি, আশা করি এটা খুব বেশি দেরি হবে না।
অন্যদিকে অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও কাউকে সামাজিকভাবে হেয় করার মতো সংবাদ প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান একজন সাংবাদিক।
উত্তরে জাহেদ উর রহমান বলেন, আমি আগেও বলেছি, অনিবন্ধিত যে গণমাধ্যম, বিশেষ করে এখন একটা অনলাইন পোর্টাল খুলে ফেলা এবং কী করা হয়? কপি করা হয় অন্যান্য বহু জায়গা থেকে মানে এটা এখন কোনো ঘটনাই না। জার্নালিজমের কোনো উচিত না, এবং আমরা অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না, আমরা এইটুকু নিশ্চিত করছি, ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকবো, ঢুকছি। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও প্রচুর এ রকম প্রতিষ্ঠান আছে, এগুলোর সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, এভাবে চলতে পারে না।
এ সময় একজন সাংবাদিক জানান, অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করেছে। কিন্তু বিভিন্ন পর্যায়ে পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই শেষ না হওয়ায় তাদের নিবন্ধন প্রক্রিয়া আটকে আছে।
উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ওকে। যেহেতু যারা অনিবন্ধিতদের মধ্যে যারা অ্যাপ্লাই করেছেন, তার কিছু প্রসিডিউরাল ডিলে হচ্ছে সম্ভবত, আমি আপনাদের জানাতে পারি, যারা যোগ্য, তারা খুব বেশি দেরি হবে না, আশা করি আপনার নিবন্ধন পেয়ে যাবেন।
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আমি সত্যিই ভীষণ ভীষণ ভাগ্যবতী’
- রামিসা হত্যা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
- ‘গণমাধ্যমের নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা’
- ঢাকাসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
- টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান
- কিশোরী জেবার পরিবারের সন্ধান চেয়েছেন সাতক্ষীরা সদর থানা পুলিশ
- ফরিদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- প্রায় আড়াই পর বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয়দের শ্রদ্ধা
- ঢাকায় কারফিউ জারি
- ফরিদপুরে শিক্ষার্থী কৌশিক হত্যার বিচারের দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন
- রূপপুরের জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
- পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
- গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
- প্রাইম ব্যাংকের সঙ্গে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
- গোপালগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ সুবিধা
- পে স্কেলে বেতনের অঙ্ক বাড়ছে, মানুষের জীবন-সংসারের হিসাব মিলছে তো?
- কাত্যায়নী পূজায় বর্ণিল সাজে মাগুরা, সপ্তমীতে মানুষের ঢল
- ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২
- বিমান উড্ডয়নের মুহূর্তে উদ্বেগময় এক রাত
- শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে আটক ২
- অপরিণত শিশুর জীবন সুরক্ষায় জরুরি সচেতনতা ও বিশেষ যত্ন
- টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়
- সেহরি খেয়ে গেলেন নামাজে, সকালে মিলল ঝুলন্ত মরদেহ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শেরপুরে নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
- ক্রেতার অধিকার
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- মনুষ্যত্ব
- বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেফতার ১
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ‘প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করছে সরকার’
- ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
-1.gif)








