E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক মুকুলের দু'টি কিডনিই নষ্ট

২০২৬ নভেম্বর ২৭ ১৮:৪১:৫৭
পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক মুকুলের দু'টি কিডনিই নষ্ট

রহিম আব্দুর রহিম : পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ও চ্যানেল আইএর পঞ্চগড় প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এ রহমান মুকুলের দু'টি কিডনিই বিকল হয়ে পড়েছে। যে সাংবাদিক দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, অথচ তিনিই আজ  জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। দীর্ঘদিনের ডায়াবেটিসজনিত জটিলতা থেকে ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) আক্রান্ত হয়ে বর্তমানে তাঁর দুটি কিডনিই কার্যক্ষমতা হারিয়েছে। জীবন বাঁচাতে জরুরি হয়ে পড়েছে কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতি স্থাপনে তাঁর প্রায় অর্ধকোটি টাকার প্রয়োজন বলে জানিয়ে চিকিৎসা সংশ্লিষ্টরা।

চার দশকের সাংবাদিকতা জীবনে এ রহমান মুকুল পঞ্চগড়ের জন-সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিষ্ঠার সঙ্গে।আজ তিনি আর্থিক সংকটের কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মুকুলের পরিবারের সদস্যরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এ রহমান মুকুল। একপর্যায়ে তার কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। বর্তমানে দু'টি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর। রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্বাভাবিক জীবন ফিরে পেতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন, যা তাঁদের পক্ষে কোন ভাবেই সম্ভব না। তাঁর জীবন বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তশালী মানুষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।

যে মানুষটি দীর্ঘদিন ধরে অন্যের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই নিজের জীবন বাঁচাতে সমাজের সহযোগিতার অপেক্ষায় মৃত্যুর প্রহর গুনছে। অসুস্থ সাংবাদিক এ রহমান মুকুল পঞ্চগড়ের জালাসী রত্মবাড়ি রোডের চন্দ্রিমা নামের নিজ বাড়িতে বসবাস করছেন। যার ব্যাংক হিসাব নম্বর, ব্রাক ব্যাংক পঞ্চগড় শাখা। ব‍্যাংক হিসাব নম্বর : ৫১০১২০২০০৭৭০০০০

(আরএআর/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test