E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল

২০২১ নভেম্বর ২৫ ১৯:১০:৪১
১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল

রাঙ্গামাটি প্রতিনিধি : করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শহরের তবলছড়িতে রাবিপ্রবির আবাসিক হলের শিক্ষার্থীদের ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নেন। পরে তিনি হলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ও ছাত্রীরা করোনা টিকাকার্ডের ফটোকপি জমা দিয়ে রেজিস্ট্রার খাতায় নাম এন্ট্রি করে হলে প্রবেশ করেন।

দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত সশরীরে ক্লাস শুরু করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test