ববি উপাচার্য ছাদেকুলের বিদায়ে শিক্ষার্থীদের উল্লাস, মিষ্টি বিতরণ
স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের বিদায়ে ক্যাম্পাসে উল্লাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তুলে সোমবার (৬ নভেম্বর) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় মিষ্টি বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে উপাচার্যবিরোধী নানা প্ল্যাকার্ড দেখা যায়। ২০১৯ সালের ৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। যোগদানের সময় আশাবাদের কথা শোনালেও গত চার বছর মেয়াদে কোনো উন্নয়ন কার্যক্রম করতে পারেননি ভিসি ছাদেকুল। বরং এ সময়ে সেশনজট, ক্লাসরুম সংকট, আবাসন সমস্যাসহ নানা সংকট বেড়েছে কয়েকগুণ। তাই বিদায়বেলায় শিক্ষার্থীদের থেকে পেয়েছেন তিরস্কার আর সমালোচনা। শিক্ষার্থীদের দাবি, বরিশাল বিশ্ববিদ্যালয়কে এক যুগ পিছিয়ে দিয়েছেন উপাচার্য ছাদেকুল আরেফিন।
শিক্ষার্থীরা জানান, স্বেচ্ছাচারী ভিসি ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত হয়ে আজকে মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে। এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। এর আগে রোববার মধ্যরাতে চার বছর মেয়াদ শেষে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা ছাদেকুল।
মিষ্টি বিতরণকালে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন বলেন, 'বিদায়ী ভিসির কাছে কেউ কোন দাবি নিয়ে গেলে তিনি সেগুলোর সমাধানে কোন উদ্যোগ নিতেন না। বরং দাবির বিষয়ে তার কাছে যাওয়ার অপরাধে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা করানো হতো। আমি নিজে এ ধরনের ঘটনার ভুক্তভোগী।'
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, 'আসলে তার মেরুদণ্ডই ছিলো না। ভিসি হিসেবে তিনি মোটেই যোগ্য নন। শিক্ষার্থীদের কাছে তিনি 'গোপালভাঁড়', 'ভাঁড়', 'সেমিনার বাবা' হিসেবে তিনি পরিচিত হয়েছেন। স্থানীয় রাজনীতির সাথে যুক্ত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছেন। অনিয়ম, দুর্নীতি, স্বেরাচারী আচরণের কারণে বিদায়বেলায় কোন শিক্ষার্থীর কাছ থেকে ফুল নিতে পারেননি তিনি।'
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ রব্বানী বলেন, 'নানা সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয় এই উপাচার্যের আমলে কোন উন্নতি হয়নি। বরং অবনতি হয়েছে অনেক বেশি। গত চার বছরে বিদায়ী ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত কোন উন্নয়ন করতে পারেননি। তার প্রস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকের প্রোগ্রাম করেছে।'
(পিআর/এসপি/নভেম্বর ০৭, ২০২৩)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








