বশেমুরবিপ্রবিতে কর্মচারিদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করছে । গুচ্ছ পরিক্ষার টাকা বন্টনে বৈষম্য ও অনিয়মের অভিযোগে তারা এ কর্মবিরতি করেন। আজ রবিবার সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মবিরতি কর্মসূচী শুরু করেন কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, এ বছর (২০২২-২৩) শিক্ষাবর্ষে গুচ্ছ পরিক্ষা বাবদ বিশ্ববিদ্যালয় বরাদ্দ পেয়েছিল ৩ কোটি ৯ লাখ ১৩ হাজার ২৩০ টাকা। ওই টাকা থেকে ১ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৪৩৫ টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বন্টন করেছে। এরমধ্যে শিক্ষকরা ৫০শতাংশ, কর্মকর্তা ৩১.২৫শতাংশ, কর্মচারিরা ১৮.৭০শতাংশ। এই আনুপাতিক হার অনুযায়ী ভাগাভাগি করা নিয়েই কর্মচারিদের মধ্যে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই কর্মচারিরা আজ রোববার সকাল থেকে এ কর্মবিরতি শুরু করছেন। তাদের দাবি এই বৈষম্য দূর করে ন্যায্য পাওনা দেওয়া হোক। তানাহলে তারা কাজে যোগ দিবেন না বলে ঘোষনা দিয়েছেন।
কর্মচারি সমিতির সভাপতি তরিকুল ইসলামসহ অন্যান্যরা জানান, যখন স্ব-স্ব বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরিক্ষা নেওয়া হতো তখন শিক্ষকেরা প্রশ্ন করতেন। পরিক্ষায় ডিউটি দিতেন এবং খাতা দেখতেন। তাদের অনেক কাজ থাকতো। এখন গুচ্ছ পরিক্ষা শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক বা কর্মকর্তাদের কোন কাজ নেই। কেন্দ্র থেকে ( বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ) প্রশ্ন আসে এবং তারাই খাতা দেখেন। তবে কেন এই বৈষম্য করবেন? শিক্ষকরা খেয়ে দেয়ে উচ্ছিষ্ট অংশই আমাদের কর্মচারিদের দিয়েছে ।
তারা আরো জানান, ভর্তি কমিটির সদস্য সচিব হিসেবে নিয়েছেন এক লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, শিক্ষক হিসেবে পেয়েছেন ৪৯ হাজার, কোর কমিটির সদস্য হিসেবে ৩০হাজার, ফ্যাকাল্টির ডীন হিসেবে ৮ হাজার, চেয়ারম্যান হিসেবে ৫ হাজার, প্রক্টর হিসেবে ৩ হাজার, প্রভোস্ট হিসেবে ৩ হাজার। অনেক ফ্যাকাল্টি আছে যিনি ডিন আবার বিভাগের চেয়ারম্যান ও তিনি কোন হলের প্রভোস্ট। একজন শিক্ষক তিন থেকে চার ধাপে টাকা নিয়েছে। আমরা কেন এত কম টাকা পাবো? তাই দ্রুতই এ বৈষম্য দূর করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্টার মো. দলিলুর রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারিরা গুচ্ছ পরিক্ষার অর্থ বন্টন নিয়ে কর্ম বিরতি শুরু করেছেন । আমি এ বছর প্রথম এসেছি। আমি জানতে পেরেছি এর আগেও এই অনুপাতে এই টাকা ভাগ করা হতো। এখন উপাচার্য স্যারের সঙ্গে আলোচনা করে এর একটা সমাধান করা হবে।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৩)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








