বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, জাতির পিতা বেঁচে থাকলে তা অনেক আগেই বাস্তবায়ন হতো। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানের পরাজিত শক্তি জাতিগতভাবে আমাদের পিছিয়ে দিয়েছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কীভাবে গড়বো, সেই চিন্তা মাথায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি।
এ সময় ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সদ্য স্বাধীনতা পাওয়া যে কোনো দেশে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে। তেমনই বঙ্গবন্ধু ফিরে না এলে আমাদের দেশেও অরাজকতা লেগে থাকতো। যদিও তাজউদ্দীন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে অনেক চেষ্টা করেছেন। তবে তার পক্ষে বঙ্গবন্ধুর মত ম্যাজিক্যাল কিছু করা সম্ভব হচ্ছিলো না। বঙ্গবন্ধু দেশে ফিরে একহাতে পুনর্জাগরণ ঘটিয়েছেন।
জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদযাপন কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক অজিত কুমার বিশ্বাস। অধ্যাপক অজিত কুমার বলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর সাড়ে সাত কোটি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফিরে আসা নিয়ে অধীর আগ্রহে ছিলো। কখন তিনি দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির হাল ধরবেন। তাই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন মানেই বাঙালির জাতির বিজয় ও স্বাধীনতার পূর্ণতা পাওয়া। কেননা জাতির পিতা ব্যক্তিস্বার্থ হাসিলে পাকিস্তানিদের বার বার দেয়া সুযোগ দ্বিধাহীনভাবে ফিরিয়ে দিয়েছেন। শত্রুর সাথে আপোস না করে বাঙালি জাতির অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করেছেন।
বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিস-এর সহকারী অধ্যাপক নুসরাত জাহানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বাংলা বিভাগের সভাপতি মো. আব্দুর রহমান। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।
(টিবি/এসপি/জানুয়ারি ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
-1.gif)








