স্মার্ট প্রযুক্তিতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের কার্যক্রম গতিশীল
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ উচ্চ শিক্ষা বিস্তারে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, পিরোজপুর জেলার শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামাংকিত এ প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা গ্রহন করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম গতিশীল করতে এখানে স্মার্ট প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কলেজটিতে ইতিমধ্যে ক্যাশলেস লেনদেন শুরু হয়েছে।
স্মার্ট বাংলাদেশের একটি টুলস বাস্তবায়ন করায় শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা সুফল পাচ্ছেন। ভর্তি, প্রবেশপত্র সংগ্রহ, পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হচ্ছে। কলেজের সব ধরনের অর্থিক লেনদেন ক্যাশলেস করা হয়েছে। স্মার্ট হাজিরা মেসিন স্থাপন করা হয়েছে। জটিলতা ছাড়াই ঝামেলাহীনভাবে সহজেই সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে। সেবা গ্রহীতাদের সময় বাঁচছে। স্মার্ট সেবা প্রদানের ক্ষেত্রে কলেজটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে।
সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে জানা গেছে, বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ১৮ হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এরমধ্যে উচ্চ মাধ্যমিকে ৫ হাজার শিক্ষার্থী, অনার্সে ৮ হাজার ৮০০ শিক্ষার্থী, ডিগ্রীতে ৩ হাজার ২০০ ও মাস্টার্সে ১ হাজার ৫০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্মার্ট সেবা দিতে কালেজের কার্যক্রমে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সহজে কাঙ্খিত সেবা পেয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার বলেন, আমি ২০২১ সালের ২ অক্টোবর এই কলেজে যোগাদান করি। তারপর আমি কলেজের শৃংখলা ফিরিয়ে আনতে কাজ শুরু করি। শৃংখলা ফিরিয়ে আনার পর কলেজের কার্যক্রম স্মার্ট করার উদ্যোগ গ্রহন করি। ইতিমধ্যে আমি কলেজের সব আর্থিক লেনদের ক্যাশলেস করে ফেলেছি। স্মার্ট বাংলাদেশের আদলে আমি কলেটির সব কার্যক্রম স্মার্ট করতে চাই। এখানে ভর্তি, হাজিরা, প্রবেশপত্র সংগ্রহ, পরীক্ষার ফলাফল অনলাইনে করা হচ্ছে। এছাড়া স্মার্ট হাজিরার পাশাপাশি স্মার্ট প্রযুক্তির ব্যবহার এখানে শুরু হয়েছে। অধুনিক ও স্মার্ট সেবা পেয়ে শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপকৃত হচ্ছেন। প্রতিষ্ঠানটি স্মার্ট সেবা প্রদানের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশা করছি।
সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ বলেন, ক্যাশলেস লেনদেন শুরু হওয়ায় শিক্ষার্থীরা নগদ, বিকাশ ও ৬টি ব্যাংকের মাধ্যমে ক্যাশলেস লেনদেন করতে পারছে। এতে লাইনে দাড়াতে হচ্ছে না। তাদের সময় বেঁচছে। কলেজের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে। আমাদের বিভাগেও এ সংক্রান্ত কাজ কমেছে। তাই আমরা শিক্ষার্থীদের ক্লাস ও একাডেমিক কাজে বেশি সময় দিতে পারছি। এতে কলেজের শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।
সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রিপা মন্ডল ও অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মিতা বিশ্বাস বলেন, কলেজের প্রায় সব কার্যক্রম অটোমেশন হয়েছে। এখান থেকে আমরা সুফল পাচ্ছি। ফরম পুরণ, ভর্তি, বিভিন্ন ফিস প্রদান, পরীক্ষার ফলাফল থেকে শুরু করে সব কার্যক্রম এখন অনলাইনে হচ্ছে। ক্যাশলেস লেনদেনে অনিয়ম, দুর্নীতি কমে এসেছে। স্মার্ট হাজিরা স্থাপন সহ সবইগুলো উদ্যোগই অধ্যক্ষ মহোদয়ের যুগান্তকারী পদক্ষেপ। এতে কলেজের সেবার মান বৃদ্ধি পেয়েছে। এসব সেবা পেতে এখন সময় নষ্ট হচ্ছে না। এখন ভোগান্তি ছাড়াই সহজে সব কাজ সম্পন্ন করা যাচ্ছে। এজন্য কলেজ কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।
(এমএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








