বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উপাচার্যের কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষক-কর্মকর্তারা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : আপগ্রেডেশন ও এ-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন। আজ মঙ্গলবার উপাচার্য ও সহ-উপাচার্যের কার্যালয়ে তালা বন্ধ রয়েছে। দুপুর সোয়া ১২ থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম যথারীতি চালু ছিল।
এর আগে গত রবিবার শিক্ষক সমিতি সদস্যরা উপাচার্য, সহ-উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ অবস্থা নিরসনে ৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে বৈঠক করে। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলমান সমস্যা নিয়ে কাজ করবে বলে আশ্বাস দেয় বলে জানান শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের দোতলায় ৭-৮ জন শিক্ষক দাঁড়িয়ে আছেন। উপাচার্যের এ কিউ এম মাহবুবের দপ্তরের দরজায় তালা ঝুলছে। সহ-উপাচার্য সৈয়দ সামসুল আলমের কক্ষেও তালা।
কিছু সময় পর বেলা পৌনে ১ টায় শিক্ষক সমিতির ৭/৮ জন সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (নিবন্ধক) কার্যালয়ে কক্ষে প্রবেশ করেন। ১৫ মিনিট পর ওই কক্ষ থেকে বের হয়।
এসময় কথা হয় শিক্ষক সমিতির সদস্যদের সাথে তারা বলেন, গতকাল দীর্ঘ সময় উপাচার্যের সাথে বৈঠক হয়। বৈঠক শেষ আমাদের আশ্বাস দিয়েছিলো আজ ১১ টার মধ্যে আমাদের বিষয় নিয়ে কাজ করবেন। তাই সাকল ৯ টায় আমরা আন্দোলনে বসিনি এখন রেজিস্ট্রারের সাথে কথা হলো এখনো বললো তারা কাজ করবেন। বেলা দুইটা পর্যন্ত অগ্রগতি না দেখলে আগমীকাল বুধবার অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামীকাল পর্যন্ত তালা বন্ধ থাকবে।
এ বিষয়ে কথা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের সাথে তিনি বলেন, শিক্ষক সমিতির সদস্যরা আমার কার্যালয়ে আসছিলো কথা হয়েছে। আমরা তাদের বিষয়ে নিয়ে কাজ করছি।
তিনি আরো বলেন, চলমান যে সমস্যা নিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যে দাবি করছেন সে বিষয়ে রিজেন্ট বোর্ড হচ্ছে আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ। আপগ্রেডেশনের জন্য যারা আবেদন করেছে আমাদের কাজ হচ্ছে রেজুলেশন করে রিজেন্ট বোর্ড সদস্যদের কাছে আবদেন গুলো পাঠানো।
শিক্ষক সমিতির সদস্য ওই অগ্রগতি টুকু জানতে চেয়েছে। আমরা ইতোমধ্যে রেজুলেশনে অর্ন্তভুক্তি করেছি। উপাচার্য স্যার ঢাকা থেকে ফিরলে এগুলো পাঠানো হবে।
ডিউডেট সম্পর্কে তিনি বলেন, ডিউডেটের বিধান বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের আছেন।করোনা কালীন সময়ে দুই বছর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়মিত উপাচার্য ছিলো না। তখন চলতি দায়ীত্ব পালন করেছিলেন। চলতি দায়িত্বে থেকে কোন উপাচার্য নিয়োগ সংক্রান্ত কোন সভা আহবান করতে পারেনি। ওই সময়ে যে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পদন্নোতি পাওয়া কথা ছিলো তারা পায়নি, এ কারণে ডিউডেটের দাবি করছেন।
অন্যদিকে করোনা কালীন সময়ে যারা পদন্নোতি বা আপগ্রেডেশন প্রাপ্ত হয়েছেন করোনাকালীন সময়ের ওই দুই বছর রিজেন্ট বোর্ড গণনা করবেনা। এদিকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ওই দুই বছর সময় গনণা করে তাদের আপগ্রেডেশন চাচ্ছে। এখানে সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন একজন শিক্ষক সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদন্নোতি পেতে হলে তাকে সহকারী অধ্যাপক পদে একাধরে চার বছের চাকরি করতে হবে কারোনাকালীন সময় বাদ দিয়ে।
যারা আপগ্রেডেশন বা ডিউডেটের জন্য আবেদন করেছন তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই, পরিক্ষা-নিরীক্ষা করার জন্য ৩৯ তম রিজেন্ট বোর্ড সভায় পাঁচ সদস্যদের একটি কমিটি গঠন করেছে। এ কমিটির সদস্যরা হলেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড.সৈয়দ সামসুল আলম ও বিজ্ঞান অনুসদের ডীন ড. মো. শাহাজান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ইউজিসি প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার ও মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব (নিরীক্ষা ও আইন) মুকেশ চন্দ্র বিশ্বাস।
কমিটির সদস্যরা যাচাই-বাছাই করে রিজেন্ট বোর্ড রিপোর্ট প্রদান করলে পরবর্তী রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত নিবেন রিজেন্ট বোর্ড সদস্যরা।
বিকাল ৪ টায় শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেলা ৪টা পর্যন্ত আমাদের অগ্রগতি জানায়নি। আমাদের সিদ্ধান্ত সকাল ৯ টা থেকে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো। আর রাতে আমাদের দাবির বিষয়ে কেন অগ্রগতি জানায় তাহলে অবস্থান কর্মসূচিতে বসবো না
প্রসঙ্গত, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বেশ কিছু শিক্ষক (একজন অধ্যাপক, ৭০ জন সহযোগী অধ্যাপক এবং দুই শতাধিক সহকারী অধ্যাপক) আপগ্রেডেশন পেয়েছেন। আপগ্রেডেশন পর তাঁরা যে পদ পাবেন, বর্তমানে সে পদের বিপরীতে অন্য শিক্ষক আছেন। অর্থাৎ পদটি আপাতত শূন্য নয়। এ অবস্থায় নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে বা নিয়োগ বোর্ডের মাধ্যমে একই আপগ্রেডেশন পুনরায় করা যথেষ্ট সময়সাপেক্ষ ও অত্যন্ত ব্যয়বহুল। এ কারণে বর্তমানে প্রায় ৩০ জন শিক্ষকের আপগ্রেডেশন বন্ধ রয়েছে। শূন্য পদের জটিলতা, ডিউডেট ও আপগ্রেডেশন করার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের একাংশ।
(টিবি/এসপি/জুন ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
-1.gif)








