ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হচ্ছেন- ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মানিক শীল, ছাত্রলীগ নেতা ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির, একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শাওন ঘোষ, সুজন মিয়া, মো. নাইম রেজা, খালেকুজ্জামান নোমান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মো. সাদিক ইকবাল, রায়হান আহমেদ শান্ত, মো. আনোয়ার হোসেন অন্তর, গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মো. আবিদ হাসান মারুফ, শাখাওয়াত আহমেদ শুভ্র, মো. আব্দুল্লাহ সরকার উৎস, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, মো. রিফাত হোসেন, সিপিএস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ রাজু, মো. ইমরানুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রানা বাপ্পি এবং একই বিভাগের ছাত্রলীগ নেতা মো. যোবায়ের দৌলা রিয়ন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে- বিশেষ ছাত্র সংগঠনের প্রতিহিসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ১৭ আগস্ট প্রদত্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির দেওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে বিশ^বিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৪তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের ২৪৭তম জরুরি সভার অনুমোদনের মাধ্যমে ওই ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের চলতি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ সহ সকল প্রকার একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও হলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
(এসএম/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ঢাকায় দুই দিনের সংগীত উৎসব
- ‘হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই’
- ব্রাজিল কিংবদন্তি কাফুর রেকর্ডে চোখ এমবাপের
- ‘আন্তঃসীমান্ত নদী চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না’
- ‘বাংলাদেশকে এভিয়েশন হাব গড়তে মাস্টার প্ল্যান জরুরি’
- সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে মাদকসহ জনতার হাতে আটক স্বামী, ২ মাসের কারাদণ্ড
- ‘সরকারের ভোটের আগের ও পরের কথায় মিল পাচ্ছি না’
- চুক্তি না হলে হরমুজ প্রণালীতে টোল আরোপের হুমকি ট্রাম্পের
- জেনারেল আবদুল হামিদ খান পূর্ব পাকিস্তান সফরে ঢাকা আসেন
- নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
- বর্ষার প্রতিকৃতি কদম ফুল প্রকৃতির বুকে সৌন্দর্য ও স্নিগ্ধতা
- সালথায় মারামারির ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবি এলাকাবাসীর
- রাম চন্দ্রের মূর্তি নির্মাণ বন্ধ করে দেওয়া ও মূর্তি ভাঙার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- ভগবান রামচন্দ্রের প্রতি অবমাননা এবং মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান
- সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী
- সালথার সোনাপুরে কে.এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- শাশুড়ির নির্যাতনে গৃহবধূর ঠাঁই হলো বাবার বাড়িতে
- নড়াইলে কাঠ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট
- বিশ্বকাপের বিশ্বরেকর্ড ফের দখলে ব্রাজিলের
- ‘একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর’
- নিবন্ধিত ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- রামগরুড়ের ছানা
- প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে যে বার্তা পেল নীলফামারীর সাংবাদিক মহল
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই রুটে ফেরি বন্ধ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







