গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় বশেমুরবিপ্রবির ৮ শিক্ষার্থী আহত
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৮ শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো- কৃষি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইয়াজদানি আলী, একই বিভাগের ৩য় বর্ষের ছাত্র মাহাদি হাসান তাহমিদ, এসিসিই বিভাগের সেলিম রেজা, একই বিভাগের আব্দুল্লাহ আল খালিদ ও আসাদুল্লাহ গালিব।
খবর পেয়ে আহতদের সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে আসেন।
এ খবর ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় সামনে জড়ো হয়। এ সময় তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রাতে মামলা দায়ের ও ২ জনকে গ্রেফতারের পর শিক্ষার্থীরা থানার সামনে থেকে তাদের অবস্থান প্রত্যাহার করে নেয়।
এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ এবং ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্র সেলিম রেজা বাদি হয়ে বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইফতি মাহমুদ ও তার পিতা কবির মাহমুদকে রাতেই গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
আহত শিক্ষার্থী মাহাদি হাসান তাহমিদ জানায়, তারা শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় (নতুন স্কুল) রোড়ে বাড়ি ভাড়া নিয়ে মেস করে বসবাস করে আসছেন। বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় সন্ত্রাসীদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। এ কারণে তারা সন্ত্রাসীদের টার্গেটে পরিনত হন। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী আহত হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মির সাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ছাত্রদের পক্ষ থেকে সেলিম রেজা নামে এক ছাত্র বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত ইফতি মাহমুদ ও তার পিতা কবির মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।
(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








