শ্রেণিকক্ষ সংকটে বাড়ছে সেশনজট
১৪ বছরেও পূর্ণাঙ্গতা পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও আজো অবকাঠামোগতভাবে পূর্ণাঙ্গতা পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট ক্রমেই বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রেনীকক্ষ সংকটের কারণে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা মাঠেও পাঠদান করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের দশ হাজার শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের জন্য ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও বাস্তবে রয়েছে মাত্র ৩৬টি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানিয়েছেন, বিগত ১৪ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো পূর্ণাঙ্গ হয়নি। প্রয়োজনীয় সুবিধা যেমন আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহন এবং গ্রন্থাগারে বইয়ের সংকট এখনো প্রকট। এরমধ্যে শ্রেণিকক্ষের সংকট শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের শিক্ষার্থী নাবিলা জান্নাত বলেন, আমাদের বিভাগের পাঁচটি ব্যাচে ৪৫০ শিক্ষার্থী রয়েছে। তবে একটিমাত্র শ্রেণিকক্ষ ব্যবহার করা হয়। অন্য একটি কক্ষ অন্যান্য বিভাগের সাথে ভাগাভাগি করা হয়। ফলে আমাদের দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয় এবং শ্রেণীকক্ষে ক্লাস কম হওয়ায় সিলেবাসও এগোয় না। ফলে আমরা একবছরের সেশনজটে পরেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমানে ১৬৭ জন শিক্ষক দিয়ে ১৫০টি ব্যাচের শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এরমধ্যে অনেক শিক্ষক ছুটিতে থাকায় পাঠদান কার্যক্রমে চরম বেগ পেতে হয়।
সহকারী রেজিস্ট্রার মো. সাইদুজ্জামান বলেন, দুইটি একাডেমিক ভবনে ২৮টি ও প্রশাসনিক ভবনে আটটি শ্রেণিকক্ষ রয়েছে। ল্যাবের জন্য ৩২টি কক্ষ রয়েছে। তবে শিক্ষক এবং বিভাগের চেয়ারম্যানদের জন্য কক্ষসংকট আরও প্রকট।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, গত ছয় বছরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কোনো কাজ হয়নি। আমি এসেছি অল্প কয়েকদিন হলো। দেখেছি এখানে নানা সংকট রয়েছে। তাই প্রকল্প অনুমোদন নেওয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে গিয়ে কথা বলে এসেছি।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








