মাভাবিপ্রবিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠনের লক্ষে আগামী দুই দিনব্যাপী 'নিরাপদ খাদ্য প্রস্তুতকরণে উত্তম চর্চা' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে শুরু হয়েছে।
জাপান সরকারের সহায়তায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের JICA-STIRC প্রকল্প এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন JICA-STIRC প্রকল্পের ডেপুটি প্রজেক্ট টিম লিডার মানা ইশিগাকি। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজিজুল হক।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তৃতা করেন প্রকল্পের ন্যাশনাল টিম লিডার মো. মাসুদ আলম এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া। এছাড়া প্রকল্পের কনসালটেন্টগণ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের প্রভাষক জনাব মোঃ রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম নিরাপদ খাদ্যের নানাবিধ গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে হল প্রশাসন ও ডাইনিং ক্যান্টিন এর কর্মী ও বাবুর্চিদের আরো সচেতন হওয়ার আহবান জানান।তিনি শিক্ষার্থীরা যাতে নিরাপদ খাবারের বিষয়ে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে হল প্রশাসন অরো সতর্ক থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে শিক্ষার্থীরাও তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণসহ নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য বিষয়ক নিয়ন্ত্রক সংস্থাসমূহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রভোস্টবৃন্দ বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন হলের ডাইনিং ও ক্যান্টিনের বাবুর্চি ও সহকারী বাবুর্চিসহ সংশ্লিষ্ট সহকর্মীগণ অংশগ্রহণ করছেন। উল্লেখ্য, দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীবৃন্দ খাদ্য কারখানায় খাদ্য উৎপাদনের বিভিন্ন ধাপসমূহে দূষণ প্রতিরোধে করণীয় বিষয়াদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ও ক্যান্টিনে খাদ্যকে নিরাপদ রাখার নানান কৌশল ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়েও প্রশিক্ষণার্থীবৃন্দ ধারণা লাভ করতে পারবেন।
(এসএম/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







