গাকৃবিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর : শিক্ষক-শিক্ষিকাদের “সম্প্রীতির বন্ধন, কৃতিত্বের স্বীকৃতি” প্রতিপাদ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা রঙে, আবেশে ও আন্তরিকতায় অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষক সন্ধ্যা ২০২৫’।
গাকৃবির শিক্ষক সমিতির আয়োজনে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই ব্যতিক্রমধর্মী ও জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে পৌষ-মাঘের ঐতিহ্যবাহী পিঠা উৎসবে। শীতের আমেজে শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসবটি পরিণত হয় মিলনমেলায় যেখানে হাসি, গল্প আর ঐতিহ্যের আবহে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। আলোচনা সভার এক আবেগঘন মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভাইস-চ্যান্সেলর। এ সময় তাঁদের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা ও গবেষণায় অবদানের কীর্তিগাঁথা স্মরণ করা হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। একইসঙ্গে ২০২৩ ও ২০২৪ সালে গবেষণায় বিশেষ উৎকর্ষ সাধনকারী শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়, যা গবেষণায় আরও উৎসাহ ও অনুপ্রেরণার বার্তা বহন করে।
অনুষ্ঠানে ২০২৫ সালের শিক্ষক সমিতির সদস্যবৃন্দকে সম্মাননা প্রদান করা হয় এবং ২০২৬ সালের নবনির্বাচিত শিক্ষক সমিতির সদস্যদের ভাইস-চ্যান্সেলরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে গাকৃবির শিক্ষকদের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষকদের নিষ্ঠা, গবেষণা ও মানবিক মূল্যবোধের ওপরই একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও অগ্রযাত্রা নির্ভর করে।”
তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের উত্তরাধিকার বহন করেই গাকৃবি আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিবিধ আন্তজার্তিক র্যাঙ্কিংয়ে গৌরবময় অবস্থান অর্জন করে এগিয়ে যাচ্ছে। নতুন শিক্ষক সমিতির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি শিক্ষক সমাজের ঐক্য ও সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়।
গাকৃবির শিক্ষকবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা । দিনব্যাপী এই হৃদ্যতাপূর্ণ আয়োজনের পরিসমাপ্তি ঘটে সকলের সমবেত অংশগ্রহণে এক জমকালো গালা ডিনারের মাধ্যমে।
উল্লেখ্য, অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
(এস/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে
- আজ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী
- ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- দিনাজপুরে দেশের অন্যতম বুহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
- দফা গ্রামে হাফেজ ও মাওলানাদের সংবর্ধনা প্রদান
- ‘এবারের ঈদে চাঁদাবাজি কমেছে’
- মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
- রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংকে ঘিরে মহাকর্মব্যস্ততা
- নড়াইলে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ‘প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই’
- মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- রাস্তার দু’পাশের পথচারীরা ভুট্টো-বিরোধী স্লোগান দেয়
- বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুরে ঈদুল ফিতর উদযাপিত
- প্রবাসী আয়ে চাঙ্গা রিজার্ভ
- ভাঙ্গায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
- গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০
- বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
- ঈদে সর্বোচ্চ সতর্কতায় র্যাব, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
- কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
- হরমুজ প্রণালীতে টোল বসানোর চিন্তা ইরানের, বাড়তে পারে বৈশ্বিক উত্তেজনা
- জাপা-আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ
- দিনাজপুরে দুই হাজার পরিবারের ঈদ উদযাপন
- ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- রাস্তার দু’পাশের পথচারীরা ভুট্টো-বিরোধী স্লোগান দেয়
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
-1.gif)








