গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মুলা’ ঝুলিয়ে অভিনব প্রতিবাদ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) চলমান সংকটসহ ৪ দফা দাবিতে উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরে প্রতীকীভাবে ‘মুলা’ ঝুলিয়ে অভিনব প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
আজ বুধবার সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য দপ্তরে সামনে অবস্থান নেয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। পরে সেখানে মুলা ঝুলিয়ে দেয় সংগঠনটির নেতারা।
তাদের দাবিগুলো হলো- বাজেট বরাদ্দ পাশ করাতে ব্যর্থতা, ক্যাম্পাস নিরাপত্তায় পুলিশ বক্স স্থাপনে ব্যর্থতা, শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগে ব্যর্থতা, বিচারহীনতার সংস্কৃতি এবং আইডি কার্ডে অতিরিক্ত টাকা আদায়।
নেতা-কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একের পর এক সংকট নিয়ে প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনও অগ্রগতি নেই। তাই ‘মুলা ঝোলানো’ আশ্বাসের প্রতিবাদে প্রতীকীভাবে মুলা ঝুলিয়ে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, দাওয়াহ সম্পাদক মো. সোহেল রানা, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল আলম অলি, কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিম প্রমুখ।
নেতা-কর্মীদের ভাষ্য, সর্বত্রই শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। প্রশাসন শিক্ষার্থীদের সামনে মুলা ঝুলিয়ে রাখছে। তাই প্রতিবাদের অংশ হিসেবে সেই মুলাই উপাচার্য ও উপ-উপাচার্য দপ্তরে দেয়া হয়েছে।
এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন, গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব বলেন, ‘এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উন্নত শিক্ষা থেকে বঞ্চিত। পূর্বের প্রশাসন যেভাবে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে মুলা ঝুলিয়ে রাখত, বর্তমান প্রশাসনও একইভাবে বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটে কিছু ছাত্রনেতার পকেটে ভরে একই রকম আশ্বাস দিচ্ছে। আমাদের ৪ দফা দাবির কোনটিই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই মুলা নিতে নিতে আমরা ক্লান্ত। তাই আজ প্রতীকীভাবে সেই মুলাই প্রশাসনকে ফিরিয়ে দিলাম। আশা করি এতে তাদের টনক নড়বে।’
ভিসি ড. হোসেন উদ্দিন শেখর বলেন,” শিক্ষার্থীদের কিছু দীর্ঘদিনের দাবি থেকেই এই প্রতিবাদ হয়েছে। শিক্ষার্থীরা মূলত তাদের কয়েকটি চলমান (লংস্ট্যান্ডিং) সমস্যার কথা তুলে ধরতে চেয়েছে।
তিনি বলেন, “বাজেট বাড়ানোর বিষয়টি সরাসরি আমাদের এখান থেকে নির্ধারিত হয় না। এটি ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়সহ একাধিক সংস্থার মাধ্যমে পরিকল্পনা ও অনুমোদনের মধ্য দিয়ে হয়। তারপরও বলতে চাই, চলতি অর্থবছরে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট আগের তুলনায় কয়েক কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।”
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, “শিক্ষার্থীদের একটি বড় অভিযোগ ছিল শিক্ষক নিয়োগ নিয়ে। আমরা ইতোমধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। বিষয়টি বর্তমানে ইউজিসির অনুমোদনের পর্যায়ে রয়েছে এবং গত কয়েক মাস ধরেই এই প্রক্রিয়া চলমান।”
নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন, “ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলেছি—ক্যাম্পাসে একটি পুলিশ বক্স স্থাপন করা সম্ভব কি না, সেটি বিবেচনায় আনা হচ্ছে।”
আইডি কার্ডে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এখানে আইডি কার্ডের জন্য ৪০০ টাকা নেওয়া হচ্ছে, যা অতিরিক্ত নয়। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে আমরা চেষ্টা করছি—এই খরচ আরও কমানো যায় কি না।”
তিনি আরও বলেন, “আগে বাইরে থেকে আইডি কার্ড তৈরি করাতে খরচ বেশি হতো। এখন নিজস্ব ব্যবস্থাপনায় প্রিন্টিং করায় ভবিষ্যতে এই খরচ আরও কমানো সম্ভব হবে বলে আশা করছি।”
(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








