গোবিপ্রবিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সাবস্টেশনে নতুন এই সঞ্চালন লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, একাডেমিক কার্যক্রম বৃদ্ধির ফলে এবং গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক উপ-কেন্দ্রের সক্ষমতার চেয়ে চাহিদা বেড়ে যায়। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি তাদের চলমান প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন পর্যন্ত ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করবে।
নতুন এ লাইন নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফলে অভ্যন্তরীণ লোডশেডিং এড়ানো সম্ভব হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখে পড়বে না। ক্যাম্পাসে আলোক স্বল্পতাও দূর করা সম্ভব হবে।
এছাড়াও ছোট ছোট ট্রান্সফরমারের মাধ্যমে জোনভিত্তিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। যাতে করে কোনো প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হলেও একসঙ্গে পুরো ক্যাম্পসে সরবরাহ বন্ধ না হয়।
(টিবি/এএস/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে
- আজ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী
- ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- দিনাজপুরে দেশের অন্যতম বুহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
- দফা গ্রামে হাফেজ ও মাওলানাদের সংবর্ধনা প্রদান
- ‘এবারের ঈদে চাঁদাবাজি কমেছে’
- মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
- রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংকে ঘিরে মহাকর্মব্যস্ততা
- নড়াইলে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ‘প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই’
- মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- রাস্তার দু’পাশের পথচারীরা ভুট্টো-বিরোধী স্লোগান দেয়
- বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুরে ঈদুল ফিতর উদযাপিত
- প্রবাসী আয়ে চাঙ্গা রিজার্ভ
- ভাঙ্গায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
- গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০
- বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
- ঈদে সর্বোচ্চ সতর্কতায় র্যাব, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
- কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
- হরমুজ প্রণালীতে টোল বসানোর চিন্তা ইরানের, বাড়তে পারে বৈশ্বিক উত্তেজনা
- জাপা-আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ
- দিনাজপুরে দুই হাজার পরিবারের ঈদ উদযাপন
- ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- রাস্তার দু’পাশের পথচারীরা ভুট্টো-বিরোধী স্লোগান দেয়
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
-1.gif)








