গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন
গোপালগঞ্জ প্রতিনিধি : ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৭ মার্চ)। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।চলতি শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯৩৩৫ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। এরমধ্যে ২৭ মার্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১০৭০ ভর্তিচ্ছু।
৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৩৮১৩ জন এবং ১০ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় ৪৪৫২ জন ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০,বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. এস এম আহসান বলেন, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল প্রকার জালিয়াতি এড়াতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত সকলকে একাডেমিক ও প্রশাসনিক ভবনের আশপাশে অবস্থান না করার নির্দেশ দেয়া হয়েছে।
প্রক্টর আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।পরীক্ষা শুরুর ১ (এক) ঘণ্টা পূর্বে থেকে পরীক্ষাকালীন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না। এছাড়াও পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রস্তুত থাকবে।
(টিবি/এসপি/মার্চ ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশী স্কুল শিক্ষার্থী
- কাপ্তাইয়ে আওয়ামী সুবিধাভোগী ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ, বিএনপি নেতার ক্ষোভ
- ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই
- মুন্সীগঞ্জে চিহ্নিত মাদক কারবারীদের মাদক বিরোধী বিক্ষোভ মানববন্ধন!
- মহম্মদপুরে চাকুলিয়া এস.এম. দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি
- সাংবাদিক রঘুনাথ খাঁ ও সম্পাদক মোহিত কুমার নাথ বেকসুর খালাস
- কাশিয়ানীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
- সালথায় প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগে স্ত্রী গ্রেফতার
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- দুধকুমার নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ২০ গ্রামের মানুষ পানিবন্দী
- সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি ফের হত্যা মামলায় গ্রেপ্তার
- আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা
- সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার
- ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ
- হু হু করে বাড়ছে তিস্তার পানি, দিশেহারা চরাঞ্চলের মানুষ
- সাংবাদিকতা ফেলোশিপ সনদ পেলেন বড়াইগ্রামের অমর ডি কস্তা
- স্বপদে বহাল কাপাসিয়ার ইউএইচএফপিও ডা. হাবিবুর রহমান
- বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পানি, বাড়ছে আতংক
- নেতৃত্ব ও ব্যবস্থাপনায় আধুনিক প্রাথমিক শিক্ষার উন্নয়ন
- ডাঃ রবিউল হোসেন ও আমার স্মৃতি
- মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান নিয়ে হাইকোর্টের রুল
- চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ এবার বাংলায়
- কার্যালয়ে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মামলা দায়ের
- ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন জাপানের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- পঞ্চগড়ে ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- নির্বাচনী সহিংসতা গোষ্ঠীগত ও জমিজমার বিরোধে : আইনমন্ত্রী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
-1.gif)







