গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
স্টাফ রিপোর্টার : গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন, উচ্চশিক্ষা ও মানবকল্যাণে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (BAS)-এর সম্মানিত ফেলো নির্বাচিত হয়েছেন। দেশের বিজ্ঞানীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই ফেলোশিপে তাঁর অভিষেক গ্রিন ইউনিভার্সিটি পরিবারে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক, জাপানের শিগা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কিয়োটো ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুর, জাপান, জার্মানি ও চীনের খ্যাতনামা গবেষণাগারে পোস্টডক্টরাল গবেষণাও সম্পন্ন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা, উচ্চশিক্ষা এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে, ২০০৪ সালে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলে সহায়তার জন্য তাঁর উদ্ভাবিত “Electronic Eye” প্রযুক্তি আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া সৃষ্টি করে এবং CNN, BBC, Reuters ও The New York Times-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত ও আলোচিত হয়।
তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার ভিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং এবং এগ্রো-বায়োমেডিক্যাল ইমেজিং। তাঁর প্রায় ৩০০টি গবেষণাপত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Elsevier, Springer, IEEE ও ACM-এর মতো প্রকাশনা প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এবং তাঁর গবেষণাকর্মের Google Scholar-এ সাইটেশন সংখ্যা ৭,৫০০ অতিক্রম করেছে। বিজ্ঞান ও গবেষণায় তাঁর দুটি পেটেন্ট রয়েছে। তিনি Institution of Engineers, Bangladesh (IEB) ও Bangladesh Computer Society (BCS)-এর ফেলো এবং IEEE-এর Senior Member। এছাড়া তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত IEEE Access জার্নালের Associate Editor হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষায় অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এই অর্জন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের গবেষণা ও উচ্চশিক্ষার অগ্রযাত্রাকেও আরও সমৃদ্ধ ও গৌরবান্বিত করেছে। এই গৌরবময় অর্জনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে এবং বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষায় তাঁর অব্যাহত সাফল্য কামনা করছে।
(পিআর/এসপি/আগস্ট ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন ফের সোমবার
- চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকা থেকে দুধরাজ সাপ উদ্ধার
- গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও হয়রানি বন্ধে পাশে থাকবে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন
- আত্মহত্যার ঝুঁকিতে মার্কিন রণতরির ৫ হাজার নাবিক
- কলকাতার রাজপথে মিছিলে স্লোগান দিয়ে তোপের মুখে জয়া আহসান
- সাইবার নিরাপত্তা ও ফিনটেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিথুয়ানিয়া
- ‘বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে দুই বছর সময় লাগতে পারে’
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
-1.gif)








