গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' ও 'ওয়েলবিং' শীর্ষক সেশন
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয় পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এবং শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' ও 'ওয়েলবিং' শীর্ষক দুটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ) গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাব দিনব্যাপী এ দুটি সেমিনারের আয়োজনে করে।
অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' শীর্ষক সেশনটি পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ইমরান হোসেন। সেশনে তিনি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ, কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন এবং নতুন পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে নতুন বন্ধু তৈরি, ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে ‘ওয়েলবিং’ শীর্ষক সেশনটি পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে একাডেমিক চাপ মোকাবিলা, মানসিক প্রশান্তি বজায় রাখা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত নিজের যত্ন নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সেশন দুটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বও সেশনগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ফাইয়াজ মিতু এবং সম্পাদক জ্যোতি রায়কে এ ধরনের সময়োপযোগী, শিক্ষার্থীবান্ধব ও ক্যারিয়ার সচেতনতামূলক আরও কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ, মানসিক সুস্থতা, নেতৃত্বগুণ এবং ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়ক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
(বি/এসপি/আগস্ট ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ডাম্প ট্রাক- বাসের সংঘর্ষে নিহত ৩
- উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি
- মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে সাবেক ছাত্রদল নেতার মহড়া
- প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান
- স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তির সংবাদ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' ও 'ওয়েলবিং' শীর্ষক সেশন
- গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার
- পাংশায় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত
- ফরিদপুরে কৃষককে হত্যা, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
- ফরিদপুরের চিহ্নিত মাদক কারবারি বৃষ্টির কারাদণ্ড
- ‘চীনের বাজার রেশম শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্র’
- ‘খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে’
- বিয়ের গুঞ্জনে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা
- ভাঙ্গায় যৌথ মোবাইল কোর্ট অভিযানে মামলা ও জরিমানা
- ফিলিস্তিনিদের সুরক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান পোপের
- ‘বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে’
- ‘চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক’
- ‘নারীর নিরাপদ যাত্রায় নতুন দিগন্ত পিংক বাস’
- ‘বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন’
- ‘নারীর ক্ষমতায়নে নিরাপদ যাতায়াত জরুরি’
- ‘এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে’
- কুমিল্লায় মুক্তিবাহিনীর গুলিতে ২৯ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
- দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








