E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোবিপ্রবি'তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

২০২৬ অক্টোবর ০৬ ১৮:৩৮:২৪
গোবিপ্রবি'তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনির্মিত অত্যাধুনিক গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দশম তলায় এ গবেষণাগারের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার গবেষণাগার। এই নতুন ল্যাব উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে মৌলিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

(টিবি/এসপি/অক্টোবর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test