E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোবিপ্রবিকে ১০টি কম্পিউটার উপহার দিল ইউসিবি ব্যাংক

২০২৬ অক্টোবর ২৮ ১৭:৪৭:৪৬
গোবিপ্রবিকে ১০টি কম্পিউটার উপহার দিল ইউসিবি ব্যাংক

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে ১০টি কম্পিউটার ও ইউপিএস উপহার দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের হাতে এসব কম্পিউটার ও ইউপিএস হস্তান্তর করে ব্যাংকের প্রতিনিধি দল।

কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ইউসিবি ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ইউসিবি ব্যাংকের এ ধরনের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। এসব কম্পিউটার যাতে শিক্ষার্থীরা তাদের গবেষণাকাজে ব্যবহার করতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। এভাবেই সবার সহযোগিতায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান সামনে এগিয়ে যাবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম ইউসিবি ব্যাংকের এ সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সামনের দিনে আমাদের কাজের পরিসর আরও বাড়বে বলে প্রত্যাশা করছি।

এ সময় বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিপংকর কুমার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. খোকন কুমার দত্ত, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহাম্মদ রবি উল্লাহ, মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, আইন অনুষদের ডিন মানসুরা খানম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test