E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ

২০২৬ নভেম্বর ২৪ ১৮:১৯:৩৬
বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিসহ বিভিন্ন স্লোগানসংবলিত গ্রাফিতি মুছে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টরা ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুক্তমঞ্চের আশপাশ ও প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে থাকা এসব স্লোগানসংবলিত গ্রাফিতি মুছতে দেখা যায় ।

এ সময় আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ, একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী ও সিকদার জয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান সাজিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ। এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টের অভিযোগ রয়েছে।

গ্রাফিতি মোছার বিষয়ে তারা জানান, ‘হাদি গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করেছেন। গোপালগঞ্জের মাটিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদির কোনো কিছু আমরা রাখতে চাই না। এ কারণেই এসব গ্রাফিতি মুছে দিচ্ছি।’

তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া আমরা সবাই গোপালগঞ্জের সন্তান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ততিনি ফোন ধরেন নি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি ।

(টিবি/এএস/নভেম্বর ২৪, ২০২৬)









পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test