১৯ মে, ১৯৭১
পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
উত্তরাধিকার ৭১ নিউজ : নওগাঁয় ধামুহরহাট থানায় অবস্থানরত পাকবাহিনীর ওপর মুক্তিযোদ্ধারা অতর্কিতে আক্রমণ চালায়। এই অভিযানে একজন অফিসারসহ কয়েকেজন পাক সৈন্য নিহত হয়। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা শহীদ ও দুইজন আহত হয়।
মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জ শহরে এক অভিযান চালায়। পাকবাহিনীর তেলিয়াপাড়া চা বাগান এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটগামী পাকবাহিনীর দু’কোম্পানী সৈন্যকে এ্যামবুশ করে। মুক্তিযোদ্ধাদের এই অভিযানে এক কোম্পানী পাকসেনা নিহত হয় ও তিনটি সামরিক যান ধ্বংস হয়। এই অভিযান থেকে মুক্তিযোদ্ধারা একটি গাড়ি ও প্রচুর গোলাবারুদসহ অস্ত্রশস্ত্র লাব করে।
মুজিবনগরে বটগাছ ও খামারবাড়ি এলাকায় যুব ক্যাম্প স্থাপন করা হয়। এ ক্যাম্পে যোদ্ধাদের গেরিলা ট্রেনিং দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যাম্পের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা হচ্ছেন: সোলায়মান হক, জোয়ার্দার সেলুন, আবুল বাশার, সিদ্দিক জামাল নান্টু, ওলিউল্লাহ সিদ্দিক, বুধো, মন্টু ও হাসান।
পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। হানাদারদের এই নৃশংস হত্যাযজ্ঞ ৩১ জন নিরীহ গ্রামবাসী নিহত হয়।
জাতিসংঘের মহাসচিব উ থান্ট নিউইয়র্কে বলেন, পূর্ব পাকিস্তান থেকে দলে দলে শরণার্থী ভারতে উপস্থিত হওয়ায় জাতিসংঘ বিশেষভাবে উদ্বিগ্ন। এখনও বিপুল সংখ্যক শরণার্থী ভারতে আসছেন। এদের মধ্যে বহু শিশু ও মহিলা রয়েছেন। তাঁদের দুঃখ-দুর্দশার অন্ত নেই।পূর্ব পাকিস্তান থেকে যে অসংখ্য লোক ভারতে চলে আসছেন, তাদের আশু সাহায্যের যে খুবই প্রয়োজন, তাতে কোন সন্দেহ নেই।আমি একান্তভাবে আশা করি , এসব হতভাগ্য লোককে যথাশীঘ্র স্বেচ্ছায় ফিরিয়ে নেওয়া হবে।তিনি আরো বলেন, এটা সুস্পষ্ট যে, যতদিন না তাদের পিরিয়ে নেওয়া হচ্ছে, ততদিন আপৎকালীন ভিত্তিতে ব্যাপক বৈদেশিক সাহায্যের প্রয়োজন হবে। এ জন্য ভারত আমার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে যত শীঘ্র সম্ভব শরণার্থী সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন। অামি জাতিসংঘের সমস্ত সংস্থার পক্ষ হতে বিভিন্ন সরকার , আন্তঃসরকারি ও বেসরকারি সংস্থা এবং ব্যক্তিগত প্রতিষ্ঠাগুলোর কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন বর্তমান মর্মন্তক পরিস্থিতিতে মানবকল্যাণ কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসেন।
প্রাদেশিক জামায়াতে ইসলামীর মহাসচিব আবদুল খালেক ও শ্রম সচিব মোহাম্মদ শফিউল্লাহ এক যুক্ত বিবৃতিতে বলেন, পাকস্তান বিরোধী দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের ত্রাসের রাজত্ব শেষ হয়েছে। পাকিস্তানের বীর সেনাবাহিনী সময় মতো ব্যবস্থা নেওয়ায় সহজেই পরিস্থিতি আয়ত্বে এসেছে। সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদীদের সম্পূর্ণ নিশিহ্ন করতে বদ্ধপরিকর। আমরা তাদের উৎখাত করতে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য পূর্ব পাকিস্তানে মুসলমানদের এগিয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি।
ঢাকায় সামরিক শাসন কর্তৃপক্ষ ঘোষণা করেন, রংপুর জেলার তিনজন জাতীয় পরিষদ সদস্য নূরুল হক , আজিজুর রহমান ও ডা. আবু সোলায়মান আওয়ামীলীগের সাথে সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছেন।
শান্তি ও কল্যাণ পরিষদ নেতা মৌলভী ফরিদ আহমেদ করাচিতে এক সংবাদ সম্মেলনে বেআইনি ঘোষিত আওয়ামীলীগের সদস্যদের প্রকাশ্য বিচার দাবি করেন। তিনি বলেন আওয়ামীলীগের প্রকাশ্য বিচার দাবি করেন। তিনি বলেন, আওয়ামীলীগের সহযোগীরা যা করছে তা দেশদ্রোহিতার নামান্তর। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তা করার জন্য ইন্দিরা গান্ধীর সমালোচনা করেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







