১২ জুলাই, ১৯৭১
ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : কুমিল্লায় ক্যাপ্টেন গাফফারের কোম্পানী ও ফাস্টফিল্ড রেজিমেন্ট পাকবাহিনীর মন্দভাগ বাজার ঘাঁটি আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণে অনেক বাঙ্কার ও ঘর ধ্বংস হয় এবং অন্তত ৬০/৭০ জন পাকসৈন্য হতাহত হয়। দু‘ঘন্টা যুদ্ধের পর মন্দভাগ বাজার ও প্রচুর অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধাদের দখলে আসে।
রাত ৮ টায় পাকহানাদার বাহিনী মুক্তিবাহিনীর শালদা নদী ঘাঁটি আক্রমণ করে। ৪র্থ বেঙ্গলের ‘এ’ কোম্পানীর মেজর সালেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ চালালে পাকসেনারা পর্যুদস্ত হয়ে আক্রমণ পরিত্যাগ করে। এতে পাকবাহিনীর অনেক সৈন্য হতাহত হয়।
নারায়ণগঞ্জ ও দাউদকান্দি সড়কে বাউসিয়া সেতু এলাকায় মুক্তিযোদ্ধাদের ডিমোলিশন পার্টির ওপর পাকবাহিনী ও রাজাকার দল অকস্মাৎ আক্রমণ চালায়। এতে ডিমোলিশন দলের ৩ জন গেরিলা গুরুতরভাবে আহত হয়। এ সংঘর্ষে ডিমোলিশন দল আহত গেরিলাদেরসহ নিরাপদে মুরাদনগর ঘাঁটিতে ফিরে আসাতে সক্ষম হয়।
সিলেটে ময়নামিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর শাহবাজপুর রেলওয়ে স্টেশন ঘাঁটি আক্রমণ করে। এই আক্রমণে পাকবাহিনীর ২ জন সৈন্য নিহত হয়।
পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন।
জামায়াতে ইসলামীর আমীর মওলানা আবুল আলা মওদুদী এক বিবৃতিতে ভুট্টো উত্থাপিত পাকিস্তান সরকার কর্তৃক শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের মধ্যে আপোষ মীমাংসার পরামর্শকে ‘রাজনৈতিক হঠকারিতা ও দুরভিসন্ধিমূলক’ বলে অভিহিত করেন।
কনভেনশন মুসলিম লীগের সভাপতি ফজলুল কাদের চৌধুরী লাহোরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, তবে ভারতের দালালরা সেখানে সক্রিয় রয়েছে। এদের হুমকি মোকাবেলা করার জন্য দেশপ্রেমিক নাগরিক আজ ঐক্যবদ্ধ।
জামায়াতে ইসলামীর আমীর মিয়া তোফায়েল ঢাকা শহরে জামায়াতের এককর্মী সমাবেশে বলেন, ২৫ মার্চের পূর্বে বাঙালীদের অধিকার আদায়ের নামে যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হয়েছিল তা ছিল পাকিস্তানকে ধ্বংস করার জন্যে দুশমনদের একটি সুসংগঠিত চক্রান্ত।
তিনি বলেন, ‘দুশমনদের চক্রান্ত থেকে মহান সেনাবাহিনী দেশকে রক্ষা করছে। আমাদেরকেই এই অবস্থা ধরে রাখতে হবে।’
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








