২১ জুলাই, ১৯৭১
জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ৪র্থ বেঙ্গলের ‘এ’ কোম্পানীর এক প্লাটুন যোদ্ধা পাকহানাদার বাহিনীর শালদা নদী অবস্থানে অতর্কিত আক্রমণ চালায়। এ আক্রমণে ৮ জন পাকসেনা নিহত ও ৭ জন আহত হয়। দেড়ঘন্টা যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা অবস্থান ত্যাগ করে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে।
মুক্তিবাহিনীর একটি এ্যামবুশ দল চাঁদপুর থেকে আশিকাটির দিকে আগত পাকবাহিনীর একটি টহলদার কনভয়কে মেশিনগানের সাহায্যে আক্রমণ চালায়। এতে কনভয়ের প্রথম তিনটি জীপ ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তা থেকে পড়ে যায় এবং অবশিষ্ট গাড়ীগুলোরও যথেষ্ট ক্ষতি সাধিত হয়। পাকসেনারা গাড়ী থেকে নেমে পাল্টা আক্রমণে চেষ্টা চালালে মুক্তিযোদ্ধাদের গুলির মুখে টিকতে না পেরে পালিয়ে যায়। এ অভিযানে ১০ জন পাকসেনা নিহত ও ২৫ জন আহত হয়।
মুক্তিবাহিনী আশিকর্টির ৩ মাইল পশ্চিমে পাকবাহিনীর একটি কনভয়কে এ্যামবুশ করে। এতে পাকসেনাদের ৩ জন নিহত ও ৫ জন আহত হয় এবং একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয। এ্যামবুশের খবর পেয়ে পাকবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্প থেকে একটি শক্তিশালী কোম্পানী ঘটনাস্থলে এলে মুক্তিযোদ্ধাদের সাথে তুমুল সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ১২ জন পাকসেনা নিহত ও ১০ জন আহত হয়। পরে মুক্তিযোদ্ধারা অবস্থান পরিত্যাগ করে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জাতির উদ্দেশে ভাষণ প্রদান করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ও সাহায্য সংস্থা পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্য বন্ধ করায় তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ আজ দু‘টি সম্পূর্ণ স্বতন্ত্র রাষ্ট্র। সুতরাং বাংলাদেশের জন্য অর্থনৈতিক সাহায্য চাওয়ার কোনো অধিকার ইসলামাবাদ সরকারের নেই।
তিনি বলেন, একমাত্র সাড়ে সাত কোটি বাঙালির নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের মাধ্যমেই বাংলাদেশে বৈদেশিক সাহায্য আসতে পারে। অর্থমন্ত্রী আরো বলেন, ইয়াহিয়া সরকারকে সাহায্য করার অর্থই হচ্ছে বাংলাদেশে গণহত্যায় সক্রিয় অংশ নেয়া। তিনি বলেন, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেহেতু ২৫ মার্চের পর থেকে বাংলাদেশের যাবতীয় খাজনা ও ট্যাক্স একমাত্র বাংলাদেশ সরকারেরই প্রাপ্য। কোনো বিদেশী সরকারের এ ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার নেই।
পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ফাইনানসিয়াল টাইমসের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ভারত যদি পূর্ব পাকিস্তানের যে কোনো অংশে আক্রমণ চালায় বা এর যে কোনো অংশ দখল করতে চেষ্টা করে তাহলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং সে পরিস্থিতিতে পাকিস্তান একা থাকবে না।
ইসলামী সেক্রেটারিয়েট মহাসচিব টুঙ্কু আবদুর রহমান পূর্ব পাকিস্তান সফরে ঢাকা আসেন।
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির নেতা নবাবজাদা খান বলেন, পূর্ব পাকিস্তানের অধিকাংশ জাতীয় পরিষদ সদস্য দেশ ত্যাগ করায় এই পরিষদের গুরুত্ব ও প্রয়োজন শেষ হয়ে গেছে। বর্তমানে জাতীয় পরিষদ আঞ্চলিক পরিষদে পরিণত হয়েছে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








