২৪ জুলাই, ১৯৭১
‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : কুমিল্লায় পাকহানাদার বাহিনী এক কোম্পানীর সৈন্য গোঙ্গজ পার হয়ে মুক্তিবাহিনীর কাটেশ্বর ঘাঁটিরদিকে অগ্রসর হলে মুক্তিবাহিনীর অগ্রবর্তী অবস্থানের যোদ্ধারা মর্টার ও হালকা মেশিন গানের সাহায্যে বাধা দেয়। দু‘ঘন্টা যুদ্ধের পর পাকসেনারা মুক্তিযোদ্ধাদের গুলির মুখে পিছু হটতে বাধ্য হয়। এ সংঘর্ষে পাকবাহিনীর ১৫ জন সৈন্য হতাহত হয়।
বিকেল পাঁচটায় ক্যাপ্টেন গাফফারের নেতৃত্বে এক প্লাটুন যোদ্ধা কুমিল্লায় ৫০/৬০ জন পাকসেনা ও স্থানীয় দালালদের নওগাঁও স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য সমাবেশের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকসেনাদের ৩০ জন সৈন্য ও ৭ জন দালাল নিহত হয়। এতে সমাবেশ ভেঙ্গে যায় এবং পাকসেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। মুক্তিযোদ্ধারা নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে।
বরিশালে পাকহানাদার বাহিনী দু‘টি গানবোটের সাহায্যে মুক্তিবাহিনীর সাতলা বাগদার পেয়ারা বাগান ঘাঁটি আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এলাকা পাকসেনাদের কাছে নিহ্নিত হয়ে যাওয়ায় যোদ্ধারা ঘাঁটি ছেড়ে গৌরনদী থানার মহিলারা জমিদার বাড়িতে নতুন ঘাঁটি স্থাপন করে।
যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিনিধি বাংলাদেশের কনিষ্ঠতম মুক্তিসেনা হোসেন জোযারদারের কথা লিখেন। তাঁর ভাষায়, ওর সাথে আরো প্রায় ৫০০ তরুন ট্রেনিং নিয়েছে। ওর চোখে ফ্রন্টের স্বপ্ন। গাছ ছাড়া অন্য কোন লক্ষ্যভেদ এখনো করেনি। এবার আসল লক্ষ্য শত্রুসেনা। হাতের টিপ ঠিক আছে-এবার ফ্রন্ট। ওর চোখে-মুখে উল্লাস। ও ফ্রন্টে যাবে।
ঢাকার সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করেন, আগামীকাল (২৫ জুলাই) বে-আইনী ঘোষিত আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদ, আবদুল মান্নান ও দি পিপল পত্রিকার সম্পাদক আবিদুর রহমানের সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে।
মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী জন আরউইন ভারতে বাংলাদেশের শরণার্থী প্রসঙ্গে সিনেটের বিচার বিভাগীয় সাব-কমিটিতে বলেন, শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন কাজ ত্বরান্বিত করার জন্য পূর্ব-পাকিস্তান ভারত সীমান্তে জাতিসংঘের পর্যবেক্ষক দল মোতায়েনের প্রস্তাবকে পাকিস্তান স্বাগত জানিয়েছে কিন্তু ভারত তা গ্রহণ করেনি।
ঈশ্বরদী থানা শান্তি কমিটির আহবায়ক আরিফুদ্দিনের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক মন্ত্রী ফকরুদ্দিন বলেন, ‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে।’
তিনি সবাইকে গ্রাম রক্ষীবাহিনীতে যোগ দিতে আহ্বান জানান। সভায় কাউন্সিল মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার প্রচার সম্পাদক বলেন, ‘পাকিস্তান বিভক্ত করার চক্রান্তে লিপ্ত দৃষ্কৃতকারী দমনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।’
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








