৫ আগষ্ট, ১৯৭১
কুমিল্লায় মুক্তিবাহিনী পাকহানাদারদের নয়নপুর ঘাঁটি আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ফুলবাড়ীয়া থানার রাঙ্গামাটি নামক স্থানে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এই সংঘর্ষে পাকহানাদারদের একটি গাড়ী সম্পূর্ণ ধ্বংস হয় এবং ৩৫ জন পাকসেনা নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়।
কুমিল্লায় মুক্তিবাহিনী পাকহানাদারদের নয়নপুর ঘাঁটি আক্রমণ করে। এ অভিযানে বহু খানসেনা হতাহত হয়। মুক্তিযোদ্ধারা অভিযান শেষে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে।
কুষ্টিয়ায় মুক্তিবাহিনী পাকবাহিনীর নাটুদহ কোম্পানী সদর দপ্তর আক্রমণ করে। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা হাসান, আলাউল,ইসলাম খোকন, আবুল কাশেম,রওশন আলম, তারিক, রবিউল, আফাজ উদ্দিন ও কেয়ামুদ্দিন শহীদ হন।
মার্কিন প্রতিনিধি পরিষদ কর্তৃক পাকিস্তানে সামরিক সাহায্য প্রদান বন্ধ সংক্রান্ত প্রস্তাব পাশ করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুর রহমান বাংলাদেশ বিষয়ে পাকিস্তানের সঙ্কট সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং-এর সাথে বৈঠকে মিলিত হন।
পাকিস্তান সরকার বাংলাদেশ সঙ্কট সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করেন। শ্বেতপত্রে বলা হয় : পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের ২৫ দিনের অসহযোগ আন্দোলনের ফলে গুরুতরভাবে বিনষ্ট সরকারী কর্তৃত্ব পুনরুদ্ধারে সামরিক বাহিনীকে আদেশ দেয়া হয়েছিল।
আরো বলা হয়, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্টপাকিস্তান রাইফেলস এবং আওয়ামী লীগের কর্মী বাহিনীর বিদ্রোহীরা সংগঠিত হয়ে সন্ত্রাসবাদী কায়দায় পাকিস্তানীদের নিধন করে। সশস্ত্র ভারতীয় অনুপ্রবেশকারীদের সক্রিয় সাহায্যে আওয়ামী লীগ ২৬ মার্চ ভোরে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করে। ইতিমধ্যে তারা প্রদেশের প্রতিটি শহরে আক্রমণাত্মক তৎপরতা শুরু করে। .............কিন্তু ২৫-২৬ মার্চ আঘাত হানার নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই পাকিস্তানি সেনাবাহিনী পদক্ষেপ গ্রহণ করে বিচ্ছিন্নতাবাদী উদ্যোগ ব্যর্থ করে দেয়।
জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারী মওলানা কাজী নজমুল হুদা সৈয়দপুর, নীলফামারী, ডোমরা, জলঢাকা, পীরগাছা ও গান্ধা এলাকা সফর করেন। সেখানকার রাজাকারদের কর্মতৎপরতা পরিদর্শন শেষে তিনি জানান, জেলায় ৬ হাজারেরও বেশী রাজাকার সশস্ত্র ট্রেনিং নিয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কাজ করছে।
পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর স্যার ফ্রেডারিক বোর্ন জানান, পাকিস্তানের সংহতির জন্যে প্রয়োজন ছিলো সামরিক হস্তক্ষেপের। তিনি আরো বলেন, ‘আমি আরও বিশ্বাস করি যে, পাকিস্তানের শত্রুরা আওয়ামী লীগে প্রবেশ করে সরল প্রাণ লোকদের বিপথে পরিচালিত করে এবং বিদেশী শক্তির ক্রীড়নকে পরিণত হয়।’
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








