৬ আগস্ট, ১৯৭১
ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে চীন পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিবে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ২নং সেক্টরে মুক্তিবাহিনী রায়পুরের কাছে পাকিস্তানি রেঞ্জার ও রাজাকারদের এল.এম. হাইস্কুল শিবির আক্রমণ করে। এ অভিযানে ৯ জন পাকিস্তানি রেঞ্জার হতাহত হয়। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা আহত হন।
ময়মনসিংহে ছাত্রনেতা হাশেম মামুদ ও সুবেদার মেজর জিয়াউল হকের নেতৃত্বে দুই কোম্পানি মুক্তিযোদ্ধা পাকবাহিনীর বান্দরকাটা বি ও পি আক্রমণ করে। এ যুদ্ধে ৩০ জন পাকসেনা নিহত ও ৩৫ জন আহত হয়। মুক্তিবাহিনীর ৫ জন মুক্তিযোদ্ধা শাহাদাৎ বরণ করেনএবং ৯ জন আহত হন।
মার্কিন সিনেটের উদ্বাস্তু বিষয়ক বিচার বিভাগীয় উপ-পরিষদের চেয়ারম্যান সিনেটর এডওয়ার্ড কেনেডি বলেন, পাকিস্তানকে সামরিক সাহায্য দেয়ার ফলে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের শরণার্থীদের সমস্যার প্রতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বাস্তববর্জিত নীতি গ্রহণের জন্য তিনি নিক্সন প্রশাসনকে অভিযুক্ত করেন।
বৃটিশ পার্লামেন্টে সাবেক মন্ত্রী জন স্টোনহাউস আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য চাপ দেয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হীথকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আলোচনা করার পরামর্শ দেন। তিনি বলেন, শেখ মুজিবকে মুক্তি দিলে পূর্ব পাকিস্তানের একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো সম্ভব হবে।
ইসলামাবাদে জনৈক সরকারী মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই এক পত্রে আশ্বাস দিয়েছেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তা হলে চীন পাকিস্তানকে পূর্ণ সমর্থন দান করবে।
ভারতের লোকসভার সাড়ে চার শ‘য়েরও বেশী সদস্য জাতিসংঘের মহাসচিব উ‘থান্টের কাছে লিখিত এক স্মারকলিপিতে পাকিস্তানের কারাগারে আটক বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের আসন্ন বিচার বন্ধ করার ব্যাপারে সাহায্যের আবেদন জানান। তাঁরা বাংলাদেশের নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সিলেটের শান্তি কমিটির নেতা মকবুর আলী চৌধুরী, শাহাবুদ্দিনসহ ৫ সদস্যের একটি দল ডেমক্র্যাটিক পার্টির প্রধান নূরুল আমিনের সঙ্গে দেখা করে কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
শায়খে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ শাখার প্রাক্তন সদস্য সচিব মওলানা আতাহার আলী পাকিস্তানের অখন্ডতা রক্ষায় ‘মুজাহিদ বাহিনী’তে সকল মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও পাকিস্তানের আর্দশে বিশ্বাসী ইসলাম প্রিয় যুবকদের যোগ দেয়ার আহ্বান জানান।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/আগস্ট ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








