১০ নভেম্বর, ১৯৭১
৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনী ৮নং সেক্টরের আলীপুর নামক স্থানে পাকসোনদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর ৫ জন সৈন্য নিহত ও কয়েকজন আহত হয়।অপর দিকে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
৮নং সেক্টরের তেরাইল নামক স্থানে মুক্তিবাহিনী রাজাকারদের ওপর তীব্র আক্রমণ চালায়। এতে ১৬ জন রাজাকার মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী হয়। মুক্তিযোদ্ধারা রাজাকারদের কাছ থেকে ১৬টি রাইফেল, ১১টি বেয়নেট এবং কিছু গোলাবারুদ দখল করে।
সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের বড়লেখা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়। এই সংঘর্ষে পাকবাহিনীর ১৫ জন সৈন্য নিহত হয় এবং মুক্তিযোদ্ধারা বিপুল পরিমান অস্ত্র শস্ত্র ও গোলাবারুদ দখল করে।
৭নং সেক্টরে মুক্তিবাহিনী কুড়িগ্রামের কাছে পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে। এই এ্যামবুশে মাইন বিস্ফোরণে পাকবাহিনী বোঝাই ট্রেনটির ৮টি বগি ধ্বংস এবং একজন অফিসারসহ ৮ জন পাকসেনা নিহত হয়। অপর এক ঘটনায় মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি গাড়ীকে কুড়িগ্রাম থেকে চিলমারী যাবার পথে এ্যামবুশ করে। এই এ্যামবুশে গাড়ীর ড্রাইভারসহ ৩ জন পাকসৈন্য ও ৩ জন রাজাকার নিহত হয়।
২নং সেক্টরে মুক্তিবাহিনীর ১০ম বেঙ্গলের দুই কোম্পানি যোদ্ধা সকাল ১০টায় পাকবাহিণীর দক্ষিণ চিতলিয়া অবস্থানের ওপর গোলন্দাজ বাহিনীর সহায়তায় ব্যাপক আক্রমণ চালায় । ৩ ঘন্টা যুদ্ধের পর পাকসেনারা চিতলিয়া থেকে পালিয়ে মুন্সীহাটের দক্ষিণে ও পাঠান নগরের কাছে অবস্থান নেয় এবং মূল ঘাঁটি ফেনীতে পিছিয়ে নেয়। এই যুদ্ধে পাকসেনাদেও ব্যাপক ক্ষতি হয় ও চিতলিয়া রেল স্টেশন ধ্বংস হয় এবং মুক্তিযোদ্ধারা পাকসেনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, অয়্যারলেস সেট, রেশন দখল করে। অপরদিকে ৫জন বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ১৩ জন আহত হন।
রাতে পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আলবদর বাহিনীর ৮০ জন দুর্বৃত্ত সাদা পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ওপর হামলা চালায়। এক ঘন্টারও বেশি সময় হলে অবস্থানকালে দুর্বৃত্তরা সময় হলে অবস্থানকালে দুর্বৃত্তরা ছাত্রী ও শিক্ষয়িত্রীদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং তাদের ওপর নির্যাতন চালায়। এ সময় হলের সামনের রাস্তায় সামরিক ভ্যান ও জীপ টহল দেয়।
পাকিস্তান জামায়াতে ইসলামীর সহকারী প্রধান মওলানা আবদুর রহিম পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. মালিকের সঙ্গে দেখা করেন। তিনি গভর্নরকে পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলেন, পূর্ব পাকিস্তানে শান্তি ও স্বাভাবিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং পাকিস্তানের অখন্ডতা ও সংহতি রক্ষার উদ্দেশ্যে যে কোনো ব্যবস্থা গ্রহণের ব্যাপারে জনসাধারণ সরকারের পাশে থাকবে।
লেঃ জেনারেল নিয়াজী ফেনী, বেলোনিয়া ও চট্টগ্রাম এলাকা সফর করে হানাদার বাহিন কে আরো সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাদের মোকাবেলার নির্দেশ দেন।
পিডিপি নেতা নুুরুল আমিন পশ্চিম পাকিস্তানের লায়ালপুরে আইনজীবীদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে বলেন, নির্বাচনে বিজয়ের পরে বেআইনী ঘোষিত আওয়ামী লীগ নেতারা বর্বরোচিত কার্যকলাপ শুরু করলে দেশে অরাজকতা সৃষ্টি হয়। সেনাবাহিনী বিদ্রোহ দমনে এগিয়ে এলে আওয়ামী নেতারা ভারতে গিয়ে নতুন কৌশলে হামলা শুরু করে।
তথ্যসূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







