২৬ নভেম্বর, ১৯৭১
রংপুরে মুক্তিবাহিনীর দুর্নিবার গতির সামনে পাক হানাদাররা বেসামাল হয়ে পড়ে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : শিলিগুড়ি থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে যে, মুক্তিবাহিনী রংপুর ও দিনাজপুরের প্রায় সাড়ে চারশ বর্গমাইল এলাকা মুক্ত করেছে।
কুষ্টিয়ার দর্শনা রেলস্টেশন এলাকায় প্রচন্ড লড়াই চলছে। এদিকে দিনাজপুর জেলার পচাগড় এবং খুলনা জেলার বসন্তপুরের পতন ঘটেছে মুক্তিবাহিনীর হাতে।
ঝিনাইদহ পাঁচমাথার মোড়ে (ফাইভ পয়েন্ট ক্রসিং) মুক্তিবাহিনী আধিপত্য প্রতিষ্ঠা করায় যশোর ক্যান্টনমেন্টের সঙ্গে পাকফৌজের যোগাযোগ ব্যবস্থা এখন বিচ্ছিন্ন। মুক্তিবাহিনী পাঁচমাথার মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা রাস্তায় বিরাট ব্যারিকেড গড়ে তোলায় ঝিনাইদহ থেকে পাকসৈন্যরা যশোরের দিকে যেতে পারছে না।
ঈশ্বরদীর টেলিফোন একচেঞ্জ মুক্তিযোদ্ধারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। থানা আক্রমণ করে অনেক অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধারা দখল করেছে। রেললাইন ক্ষতিগ্রস্ত করায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রংপুরে মুক্তিবাহিনীর দুর্নিবার গতির সামনে পাক হানাদাররা বেসামাল হয়ে পড়েছে। হানাদারদের ঘাঁটি পারুলিয়া ধ্বংস করে মুক্তিফৌজ হাতিবান্ধা থানাটি সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। রংপুরের রৌমারী, পাটগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও আরো অনেক মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা উড়ছে।
কিশোরগঞ্জের প্যারাভাঙ্গা নামক স্থানে হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ৮ জন পাকসেনাকে খতম করে শেষ পযন্ত সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে এইদিন শহীদ হন খায়রুল জাহান। মুক্তিযুদ্ধকালে গেরিলা ট্রেনিং নিয়ে তিনি ভারতের আগরতলায় মেজর হায়দারের অধীনে প্রথমে ২নং সেক্টর ও পরে মেজর শফিউল্লাহর অধীনে ৩নং সেক্টরে গ্রুপ কমান্ডার হিসেবে যোগ দেন।
প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানি এক সামরিক আদেশে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সকল কমিটি, উপ-কমিটি নিষিদ্ধ করে পার্টির নেতৃবৃন্দকে গ্রেফতারের নির্দেশ দেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ যাদুঘর
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








