১০ ফেব্রুয়ারি, ১৯৭১
৬-দফার প্রশ্নে নীতিগতভাবে কোন প্রকার আপোষ সম্ভব নয়
উত্তরধিকার ৭১ নিউজ ডেস্ক : আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ৬-দফার ভিত্তিতে দেশে শাসনতন্ত্র প্রণয়নে তাঁর দলের দৃঢ় সংকল্পের কথা পুনর্ল্লেখ করে বলেন, ৬-দফার প্রশ্নে নীতিগতভাবে কোন প্রকার আপোষ সম্ভব নয়। তিনি বলেন, জাতীয় পরিষদে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দলই নয়, সারাদেশের সংখ্যাগরিষ্ঠ দল। কাজেই শাসনতন্ত্র আওয়ামী লীগ একাই প্রণয়ন করতে পারে। তবে আমরা এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। কেউ যদি সহযোগিতা না করে তবে তার দায়িত্ব উক্ত দলেরই।
আকাশবাণীর বরাত দিয়ে দৈনিক পাকিস্তান লিখেছে, ভারত সরকার পাকিস্তান হাই কমিশনকে চিঠি দিয়ে হুঁশিয়ার করে বলেছেন, অবিলম্বে লাহোরে বিনষ্ট ভারতীয় বিমানের ক্ষতিপূরণ না দিলে এবং দু’জন হাইজ্যাককারীকে ফেরৎ না দিলে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে এবং যে কোন পরিস্থিতির জন্য পাকিস্তাকেই দায়ী হতে হবে। চিঠিতে বলা হয়েছে যে, ভারত সরকার এ-সম্পর্কে যেসব প্রমান পেয়েছেন তাতে স্পষ্টই বিশ্বাস করবার কারণ রয়েছে যে, ভারতের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যের ষড়যন্ত্রের সাথে পাকিস্তানের সম্পর্ক রয়েছে।
পিডিপির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মাহমুদ আলী ভারতের উপর দিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সামরিক ও বেসামরিক বিমান চলাচল একতরফাভাবে নিষিদ্ধ করে দেয়ার কার্যক্রমে ভারতীয় কর্তৃপক্ষের নিন্দা করে এক বিবৃতিতে বলেন, ভারতের এই আচারণ বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন ও শান্তিকামী রাষ্ট্রসমূহের কাছে পাকিস্তানের সার্বভৌম অধিকারের উপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনার ভবনের অফিসে কতিপয় ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে আসবাবপত্র এবং অফিসের মূল্যবান কাগজপত্র তছনছ করে। পুলিশ দূতাবাস ভবন হতে কয়েকজনকে গ্রেফতার করে। বিকেলে মহিলারা হাই কমিশনারের অফিস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ
- তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বন্দরে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানী সৈন্যরা
- ‘ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না’
- ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
- বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
- কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান
- আমরা কি যুদ্ধের চেয়েও ভয়াবহ অশান্তিতে বাস করছি?
- ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- ফরিদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী
- কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
- মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
- শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড
- ‘দেশে তেলের সংকট নেই’
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
- ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
- দিনাজপুরে জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি হয় ঢাকায়
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
-1.gif)








