১২ ফেব্রুয়ারি, ১৯৭১
‘কাশ্মীর, ইসলাম, পাকিস্তান বিপন্ন এইসব সস্তা শ্লোগানে জনগণ আর বিভ্রান্ত হবে না’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, পাকিস্তান সরকার যদি ধ্বংসকৃত ভারতের বিমানের যথোপযুক্ত ক্ষতিপূরণ দান এবং হাইজ্যাকারদ্বয়কে ভারতের হাতে ফেরৎ না দেয় তবে সংঘর্ষমূলক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি আরো বলেন, দেশ যখন সাধারণ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন ভারতীয় জনসাধারণকে বিভক্ত করার উদ্দেশে বিমান হাইজ্যাকের ষড়যন্ত্র করা হয়েছে।
পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো করাচী বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বলেন, জাতি আজ যে শাসনতান্ত্রিক সঙ্কটের সম্মুখীন হয়েছে তা থেকে উত্তরণের জন্য তাঁর পার্টি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিগত ২৩ বছরকাল ধরেই শাসনতান্ত্রিক সঙ্কট বিদ্যমান রয়েছে। এ-সঙ্কট থেকে উত্তরণের ফরমুলা উদ্ভাবন করে তার মাধ্যমে যাতে আমরা একটা কার্যকর ও স্থায়ী শাসনতন্ত্র পেতে পারি, সেদিকেই আমাদের সকল প্রচেষ্টা নিয়োজিত রয়েছে।
৬-দফা ভিত্তিতে শাসনতন্ত্র প্রণীত হলে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন বলে পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টোর বক্তব্য সম্পর্কে পূর্ব পাকিস্তান ছাত্র লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ডাকসু সহসভাপতি আ.স.ম আব্দুর রব,সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে বলেন দেশের বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে তাঁর এই বিবৃতি কেবল দুঃখজনকই নয় বরং গণতন্ত্রের মূলনীতির পরিপন্থী এবং প্রতিক্রিয়াশীল মনোভাবের পরিচয় বহন করে। তাঁরা বলেন, গত নির্বাচন ছিল ৬-দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনার একটি গণভোট।
হায়দরাবাদের বিশিষ্ট হারী নেতা জামসাদ সাকী লাহোরে বলেন, দেশে এক শ্রেণীর আমলা এবং ফ্যাসিস্ট যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করে চলছে। তিনি বলেন, জনগণ এই ষড়যন্ত্র নস্যাৎ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, কাশ্মীর, ইসলাম, পাকিস্তান বিপন্ন-এইসব সস্তা শ্লোগানে জনগণ আর বিভ্রান্ত হবে না।
পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি সভাপতি খান আবদুল ওয়ালী খান বলেন, ভুট্টোর সাথে তাঁর আসন্ন বৈঠকে তিনি দেশের সংহতি এবং পাকিস্তানের সকল অঞ্চলের অধিকার এবং অংশগ্রহণের নিশ্চয়তা বিধানের জন্য শাসনতান্ত্রিক ফরমুলা উদ্ভাবনের ব্যাপারে আলোচনা করবেন। তিনি বলেন, তাঁর দল এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা অব্যাহত রাখবে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- নির্বাচনকালীন নগদ টাকা বহনে সীমা নির্ধারণ করবে ইসি
- জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির
- ‘কাশ্মীর, ইসলাম, পাকিস্তান বিপন্ন এইসব সস্তা শ্লোগানে জনগণ আর বিভ্রান্ত হবে না’
- দিনাজপুরে ৪৯৯৩টি ভোট কক্ষ ও কেন্দ্রের প্রবেশপথে সিসি ক্যামেরা স্থাপন
- ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার
- ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি
- ফরিদপুর- ২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন
- নির্বাচন উপলক্ষে ভোমরা বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ
- ঝিনাইদহে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৩৭টি, বাড়তি নিরাপত্তা
- বিএনপি কর্মীর দোকান ঘর থেকে লাঠি ও ইটপাটকেল উদ্ধার, ১০ দিনের জেল
- কাপ্তাইয়ে প্রস্তুত ২২ কেন্দ্র, কাল রায় দেবেন ভোটাররা
- ঈশ্বরদীতে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ গ্রেফতার ৩
- গাজীপুর- ৪ আসনে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা
- ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরসহ ২টি মন্দিরে চুরি
- দুই রহমানের মধ্যে নির্বাচন, লন্ডনী রহমান জিতবেন?
- ‘উচ্চশিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হলে নিজ যোগ্যতায় এগিয়ে যাবে নারীরা’
- গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি
- ‘পাকিস্তান ছাড়া বিশ্বকাপ চলতে পারে, ভারত ছাড়া নয়’
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে পরিবর্তন
- গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
- সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম
- কানাডায় স্কুলে গুলি, নিহত ১০
- পাংশায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর
- পাংশায় ইউএনওর মানবিক ব্যবহারে দখলমুক্ত হলো ফুটপাত
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
-1.gif)








